রোজ উপকৃত হবেন প্রায় ৮৫ লাখ মহিলা! ফ্রি বাস পরিষেবার পরিধি আরও বাড়াল রাজ্য

Published on:

Published on:

Tamil Nadu Government expands free bus service for women
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় বিজেপি ক্ষমতায় আসার পরেই মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা (Free Bus Service) চালু করেছে। বর্তমানে এসি, নন এসি, কাছের-দূরের সব ধরণের সরকারি বাসে (Government Bus) বিনামূল্যে যাতায়াত করছেন তাঁরা। একইরকমভাবে দক্ষিণ ভারতের তামিলনাড়ুতেও মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবার সুবিধা রয়েছে। এবার সেই প্রকল্পের পরিধিই আরও বাড়ানো হল।

ফ্রি বাস পরিষেবার পরিধি বাড়াল রাজ্য | (Free Bus Service)

গান্ধী জয়ন্তীর দিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থলপতি বিজয় সম্প্রসারিত ভেত্রি পায়ানাম প্রকল্পের সূচনা করেন। তামিলনাড়ু সরকার জানিয়েছে, মহিলাদের ফ্রি বাস পরিষেবা সম্প্রসারণের ফলে রোজ প্রায় ৮৪ লক্ষেরও বেশি মহিলা উপকৃত হবেন। এবার থেকে সুবিধাভোগীরা ডিলাক্স, এক্সপ্রেস বিভাগ সহ অন্যান্য পরিষেবাও ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুনঃ পুজোর আগেই কমল অন্নপূর্ণা যোজনা নিয়ে চিন্তা! মুখ্যমন্ত্রীর এক ঘোষণায় স্বস্তিতে হাজারও মহিলা

ফ্রি বাস পরিষেবার সুবিধা নেওয়ার জন্য মহিলাদের আয়ের কোনও ঊর্ধ্বসীমা রাখেনি থলপতি বিজয়ের সরকার। অর্থাৎ একজন উচ্চ আয় সম্পন্ন মহিলাও চাইলে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। পাশাপাশি দৈনিক যাতায়াতের সীমার উপরেও কোনও সীমা রাখেনি রাজ্য।

তামিলনাড়ুর সাতটি পরিবহণ সংস্থা পরিচালিত ১৮,৪১৩টি নির্ধারিত বাসের মধ্যে ১২,৬৯২টি বাসকে এই সম্প্রসারিত প্রকল্পের আওতায় আনা হয়েছে। শতাংশের নিরিখে সংখ্যাটা প্রায় ৬৯ শতাংশ। সরকারের অনুমান, ফ্রি বাস পরিষেবার সম্প্রসারণের ফলে রোজ প্রায় ৮৪.৩২ লক্ষ মহিলা উপকৃত হবেন।

Free bus service

গতকাল তিরুচি জেলায় সম্প্রসারিত ফ্রি বাস পরিষেবার সূচনা করে তামিলনাড়ুর মন্ত্রী এস রমেশ বলেন, রাজ্যের মহিলাদের জীবনযাত্রার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ মুখ্যমন্ত্রী থলপতি বিজয়। ফ্রি বাস পরিষেবার সম্প্রসারণ রাজ্যের সর্বস্তরের মহিলাদের উপকৃত করবে। এই পদক্ষেপের ফলে শুধুমাত্র তিরুচি জেলার প্রায় ৫ লাখ মহিলা রোজ বিনা ভাড়ায় সরকারি বাসে যাতায়াত করতে পারবেন। সব মিলিয়ে গোটা রাজ্যের প্রায় ৮৪.৩২ লাখ মহিলা রোজ এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন।