পুজোর আগেই কী কাটছে বর্ষার দাপট? জেনে নিন বাংলার আগাম আবহাওয়ার খবর

Published on:

Published on:

South Bengal Weather is the intensity of the monsoon subsiding before the puja
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার রাজ্যবাসীর জন্য রয়েছে সুখবর। কারণ উৎসবের মরশুমে বাংলা থেকে বিদায় নিচ্ছে বর্ষা। যার ফলে যথারীতি পুজোর মরশুমে সকলে স্বস্তিতে ঠাকুর দেখতে পারবেন। ইতিমধ্যে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। একই সঙ্গে আগামী এক সপ্তাহে রাজ্যে ঝড়-বৃষ্টির সতর্কতা নেই এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

আলিপুর আবহাওয়া অফিসের তরফ থেকে জানিয়ে দেওয়া, আপাতত ঝড় বৃষ্টির কোন পূর্বাভাস নেই দক্ষিণের জেলাগুলিতে (South Bengal Weather)। আপাতত পরিষ্কার থাকবে আকাশ। তবে চলতি সপ্তাহের শুরুতে কলকাতা শহর দক্ষিণ ২৪ পরগনার প্রায় সব জেলাতেই আগের থেকে বেশ কিছুটা বৃষ্টির দাপট কমেছে।

South Bengal Weather is the intensity of the monsoon subsiding before the puja

আরও পড়ুন: ভাতের পাতে জমে যাবে! ঘটি বাড়ির স্টাইলে বানান লাউ শাকের পোস্ত, রেসিপি রইল

পাশাপাশি, এর মধ্যে কোন নিম্নচাপের প্রভাব নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। যার ফলে এই উৎসবের মরশুমে মানুষ কেনাকাটা করতে বেরোতে পারবেন স্বাচ্ছন্দে। অর্থাৎ বঙ্গবাসীর দূর্গা উৎসব উপলক্ষে মেতে উঠতে আর সেই ভাবে কোন বাধা রইল না।

হাওয়া অফিসে তরফ থেকে জানানো হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গের ওপর ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। যার ফলে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বজায় থাকবে শুষ্ক আবহাওয়া। তবে বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও আভাস দিয়েছে হাওয়া অফিস।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)

শুধুমাত্র যে দক্ষিণবঙ্গ (North Bengal Weather) তা নয় উত্তরবঙ্গেও কেটে গিয়েছে নিম্নচাপের প্রভাব। আপাতত সেখানে আর ঝড়-বৃষ্টির কোন পূর্বাভাস নেই। দার্জিলিং থেকে শুরু করে জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি হতে পারে। তারপর সোমবার থেকে পাহাড়ে বৃষ্টি পরিমান কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।