‘যাঁরা আবেদন করেছেন তাঁদের মধ্যে..,’ চিন্তার মধ্যেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা অগ্নিমিত্রার

Published on:

Published on:

annapurna yojana(110)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ চর্চা তুঙ্গে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে। প্রতিশ্রুতি মতোই রাজ্যে বিজেপি সরকার শুরু করেছে অন্নপূর্ণা যোজনা। জুন মাস থেকে এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা দেওয়া শুরু হয়েছে। সেপ্টেম্বর মাসে এই প্রকল্পের আওতায় টাকা পেয়ে উপকৃত হয়েছেন বাংলার দেড় কোটিরও বেশি মহিলা। তবে এখনও বঞ্চনার অভিযোগ কমেনি। সঠিকভাবে ফর্ম পূরণ করেও এখনও অনেকে বঞ্চিত বলে অভিযোগ উঠছে। যা নিয়ে বাড়ছে ক্ষোভ-বিক্ষোভ। এর পেছনে কারণ কী? এই নিয়ে বড় কথা বলে দিলেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।

অন্নপূর্ণা যোজনা নিয়ে বার্তা অগ্নিমিত্রার | Annapurna Yojana

অন্নপূর্ণা যোজনায় বঞ্চিনার অভিযোগ তুলে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভের জের। সম্প্রতি অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন কর্মসূচিতে গিয়েও অন্নপূর্ণা যোজনা নিয়ে মানুষের ক্ষোভের কথা শুনলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শনিবার নিজের বিধানসভা এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পড়ুয়াদের সঙ্গে সময় কাটান মন্ত্রী। তবে সেখানে অভিভাবকদের প্রশ্ন ওঠে, অন্নপূর্ণার টাকা কবে ঢুকবে তা নিয়ে। অভিযোগ, অযোগ্যরা টাকা পাচ্ছে আর গরিব মানুষরা বঞ্চিত হচ্ছে।

রামবাঁধ অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বের হওয়ার সময়েও অন্নপূর্ণা যোজনার সুবিধা না পাওয়ার অভিযোগ জানান কিছুজন। অগ্নিমিত্রা পাল জানান, সেবা সেতু শিবিরে গিয়ে নিজের পূরণ করা আবেদনপত্রের নম্বর জমা করে আসতে হবে। তিনি জানান নতুন করে আর আবেদন করা যাবে না। যাঁরা আবেদন করেছেন তাঁদের মধ্যে যাঁরা যোগ্য সবাই টাকা পাবেন।

অগ্নিমিত্রা আরও জানান, বিগত তৃণমূল সরকার নিয়োগ করেনি। অফিস কর্মীর সংখ্যা অত্যন্ত কম হওয়ায় সমস্যা হচ্ছে। ডাটা এন্ট্রি, পোর্টালে আপলোড হতে সময় লাগছে। সবাইকে ধৈর্য্য ধরতে বলেন পুরমন্ত্রী। তিনি বলেন, সময় দিন। যাঁরা যোগ্য সবা‌ই টাকা পাবেন।

Annapurna Yojana

আরও পড়ুন: ৮ অক্টোবর থেকে ১৬ অক্টোবর! পুজোর আবহে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ, রইল তালিকা

উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনেই অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করেছে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে। মুখ্যমন্ত্রী একাধিকবার জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার বাকি যোগ্য প্রাপকরা অক্টোবর মাসের মধ্যে টাকা পেয়ে যাবেন। একজন যোগ্যও বঞ্চিত হবে না বলে জানিয়েছেন সিএম।