বাংলাহান্ট ডেস্ক: পুজো চলেই এল। আর মাত্র কয়েকটা দিন। এই সময় চিন্তা একটাই, সেটা আবহাওয়া। টানা বেশ কিছুদিন ধরে বৃষ্টি চলেছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। পুজোয় কী ফের বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে? মহালয়ার সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন আগাম আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
আলিপুর আবহাওয়া দফতর বলছে, এবারে বর্ষার বিদায়ের পালা। ৮ থেকে ১৪ অক্টোবরের মধ্যে বাংলা থেকে বর্ষার বিদায়পর্ব শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ ক্রমশ কমবে রাজ্যে। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উপকূলীয় ও সংলগ্ন জেলাগুলিতে, বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। ভারী বৃষ্টি হবে না। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাত্র। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতেও।
গত কয়েকদিন বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কম রয়েছে। এদিনও তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশে। আবহাওয়া দপ্তর বলছে, আগামী সপ্তাহ থেকে আবহাওয়ার উন্নতি হলে ফের বাড়বে তাপমাত্রা।ভোটের দিকে মনোরম আবহাওয়া থাকলেও দুপুরের দিকে গরম ও অস্বস্তি বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টি কমলে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। বাড়বে ভ্যাপসা গরমও।

আরও পড়ুন: ‘যাঁরা আবেদন করেছেন তাঁদের মধ্যে..,’ চিন্তার মধ্যেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা অগ্নিমিত্রার
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update
উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। সোমবার থেকে বৃষ্টি কমার সম্ভাবনা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। আজ অধিক বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।













