বাংলা হান্ট ডেস্ক: এবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাল বাজারে বিক্রি নিয়ে উত্তেজনা ছড়ালো (Anganwadi)। উলুবেড়িয়া রাজাপুরের দক্ষিণ বলরাম প্রোতা প্রাথমিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মী ও এক ব্যবসায়ী সহ তিনজনকে এই কাণ্ডে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্রের খবর সুপারভাইজারদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই তিনজনকে গ্রেফতার করেছে।
অঙ্গনওয়াড়ির চাল খোলা বাজারে, গ্রেপ্তার ৩ (Anganwadi)
কয়েকদিন আগেই দেখা গিয়েছিল চালের অভাবে শ্যামপুরের আইসিডিএস সেন্টারে রান্না হচ্ছে না। এরপরই জানা যায় উলুবেরিয়া রাজাপুরের দক্ষিণ বলরামপোতা প্রাথমিক অঙ্গনওয়াড়ি (Anganwadi) কেন্দ্র চাল খোলা বাজারে বিক্রি করে দিচ্ছে সেখানকার কর্মীরাই।
এ বিষয়ে জানাজানি হতেই জল গড়ায় থানা পর্যন্ত। তিনজনকে গ্রেফতার করেছে ইতিমধ্যে পুলিশ। জানা গিয়েছে, এই বিষয়টা কোনওভাবে স্থানীয় বাসিন্দারা জানতে পারেন।

আরও পড়ুন: মহালয়ার আগেই ২ দিন ব্যাঙ্ক বন্ধ, কলকাতার ছুটির তালিকা জানুন
তারা ক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভ দেখান অভিযুক্তদের ঘিরে। এরপর তারা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ওই কেন্দ্রের দায়িত্বে থাকা সুপারভাইজার।
তিনি রাজাপুর থানায় অভিযোগ দায়ের করেন। এরপর যায় রাজাপুর থানার পুলিশ। অভিযুক্তদের গ্রেপ্তার করে। ধৃতদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মফিজুলের খোঁজ পায় পুলিশ (Anganwadi)।













