জেন জি-কে কাছে টানতে বড় পরিকল্পনা, বিজেপির কমিটিতে বাড়ছে তরুণদের জায়গা

Published on:

Published on:

Bengal BJP Focuses on Gen Z
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গ বিজেপি (BJP) এবার দলের কাজে নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের আরও বেশি করে যুক্ত করতে চাইছে। জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়াতে দলের বিভিন্ন কমিটি এবং শাখা সংগঠনে তরুণ মুখকে গুরুত্ব দেওয়ার নির্দেশ এসেছে দিল্লি থেকে। সম্প্রতি সাতটি জেলায় বিজেপির সভাপতি বদল হয়েছে। এবার ওই জেলাগুলিতে নতুন কমিটি তৈরি হবে। পাশাপাশি যুব ও মহিলা মোর্চারও পূর্ণাঙ্গ কমিটি তৈরি করা হবে।

BJP : প্রতি বুথে ১০০ যুব কার্যকর্তা তৈরির লক্ষ্য

নতুন কমিটিগুলিতে তরুণদের গুরুত্ব দেওয়া হবে। যুব মোর্চার কমিটিতে তরুণদের পাশাপাশি মহিলা মোর্চার বিভিন্ন কমিটিতে তরুণীদেরও বেশি করে জায়গা দেওয়ার পরিকল্পনা রয়েছে। যুব মোর্চার রাজ্য সভাপতি অমিত সামন্ত জানিয়েছেন, প্রতি বুথে ১০০ জন করে ‘রাষ্ট্রবাদী যুব কার্যকর্তা’ তৈরি করাই তাঁর প্রথম লক্ষ্য। এই কার্যকর্তারা সাধারণ মানুষের জন্য কাজ করবেন। সরকারের বিভিন্ন কর্মসূচি ও প্রকল্পের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজও করবেন তাঁরা।

সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির সুবিধা যাতে সাধারণ মানুষ ঠিকভাবে পান, সেদিকেও নজর রাখবেন এই যুব কার্যকর্তারা। তাঁদের কাজের জন্য প্রশিক্ষণও দেওয়া হবে। রাষ্ট্রবাদী চেতনা সম্পর্কে জানাতে ক্লাস নেওয়া হবে। পাশাপাশি বই দেওয়া এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থাও করবে যুব মোর্চা।

যুবকদের কর্মসংস্থানের দিকেও নজর দিতে চাইছে যুব মোর্চা। অমিত সামন্ত জানিয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে শিল্প গড়ে তোলা এবং যুবকদের চাকরির সুযোগ তৈরি করার যে চেষ্টা করছেন, তার সুফল যাতে বাংলার যুবকদের কাছে পৌঁছয়, সেই বিষয়েও কাজ করা হবে। যুবকদের হাতে কাজ তুলে দিয়ে বাংলার পুরনো গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যও রয়েছে।

West Bengal BJP Appoints 43 District In-Charges

আরও পড়ুনঃ তৃণমূল সাংসদের পদে ইস্তফা দিয়েছেন আগেই! এবার রাজ্যসভার ভোটে BJP প্রার্থী কোয়েল মল্লিক

প্রসঙ্গত, নিট প্রশ্নফাঁসের ঘটনায় জেন জি-র আন্দোলন দেশজুড়ে নজর কেড়েছিল। জ্ঞানেশ কুমার ইস্যুতেও আন্দোলনে তরুণদের অংশগ্রহণ দেখা গিয়েছে। এবার সেই তরুণ প্রজন্মকেই দলের বিভিন্ন কমিটি ও শাখা সংগঠনের সঙ্গে আরও বেশি করে যুক্ত করতে চাইছে বিজেপি (BJP)। যুব মোর্চার রাজ্য সভাপতির দায়িত্ব পাওয়ার পর সংগঠনকে নতুন করে সাজানোর পরিকল্পনা নিয়েছেন অমিত সামন্ত।