আরও ৪ বিমানবন্দর পেতে চলেছে বাংলা! কোন কোন জায়গায়? আজই মউ স্বাক্ষর

Published on:

Published on:

Four New Airports Planned in West Bengal
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে বিমান যোগাযোগ আরও বাড়াতে বড় উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যে (West Bengal) আরও চারটি বিমানবন্দর চালুর পরিকল্পনা করা হয়েছে। কেন্দ্রের উড়ান প্রকল্পের আওতায় এই কাজ এগিয়ে নিয়ে যেতে সোমবার নবান্নে রাজ্য সরকার ও কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের মধ্যে মউ সই হবে। এই চুক্তির পর চার বিমানবন্দর চালুর কাজ আরও এগোবে।

West Bengal : কোথায় হবে বিমানবন্দর, কোথা থেকে উড়বে বিমান?

কেন্দ্রের উড়ান প্রকল্পের আওতায় হাসিমারা, কোচবিহার, বালুরঘাট ও হলদিয়ায় বিমানবন্দর তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এই চার বিমানবন্দর চালু হলে ৭২ আসনের বিমান চলাচল করবে। ফলে বাংলার বিভিন্ন প্রান্তের মধ্যে বিমান যোগাযোগ আরও সহজ হবে।

সোমবার নবান্ন সভাঘরে মউ সইয়ের অনুষ্ঠান হবে। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কিনজারাপু রামমোহন নাইডু উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী রবিবার জানান, এই চার বিমানবন্দর চালুর পাশাপাশি কলকাতা থেকে ইউরোপে সরাসরি বিমান পরিষেবা ফেরানোর জন্যও কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আবেদন জানানো হবে।

উল্লেখ্য, এর আগে রাজ্যের বিভিন্ন জায়গাকে আকাশপথে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। পুরুলিয়ার ছররা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, আলিপুরদুয়ারের হাসিমারা সিভিল এনক্লেভ এবং পশ্চিম মেদিনীপুরের কালাইকুন্ডায় বিমান পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়। মুখ্যমন্ত্রী নিজে বালুরঘাট বিমানবন্দর পরিদর্শন করেন এবং দ্রুত পরিষেবা চালুর বিষয়ে প্রশাসনিক বৈঠক করেন। রাজ্যের অন্য মন্ত্রীরাও বাকি বিমানবন্দরগুলির পরিস্থিতি খতিয়ে দেখেন।

চুক্তি অনুযায়ী, বিমানবন্দরের জন্য জমি, সংযোগকারী রাস্তা, বিদ্যুৎ ও জল সরবরাহ এবং প্রাথমিক নিরাপত্তার ব্যবস্থা করবে রাজ্য সরকার। আর বিমানবন্দরের মূল পরিকাঠামো তৈরি করবে কেন্দ্র।

Nabanna Issues New Rules for Government Documents

আরও পড়ুনঃ জেন জি-কে কাছে টানতে বড় পরিকল্পনা, বিজেপির কমিটিতে বাড়ছে তরুণদের জায়গা

এই বিমানবন্দরগুলি চালু হলে শুধু যাতায়াতের সুবিধাই বাড়বে না, বাংলার বিভিন্ন এলাকার সঙ্গে দেশের বিমান যোগাযোগও আরও ভালো হবে। পাশাপাশি শিল্পায়নের কাজেও গতি আসবে বলে মনে করা হচ্ছে (West Bengal)।