বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি ক্ষমতায় আসার কয়েক সপ্তাহের মধ্যেই রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে। এবার পুজোর মুখে মেয়েদের জন্য আরও একটি প্রকল্প (Government Scheme) ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে ভগিনী নিবেদিতা প্রকল্পের (Bhagini Nivedita Scheme) কথা ঘোষণা করেন তিনি। এর মাধ্যমে তিন দফায় মোট ৫০ হাজার টাকা দেবে রাজ্য।
ভগিনী নিবেদিতা প্রকল্পের সুবিধা কারা পাবেন? | (Bhagini Nivedita Scheme)
রাজ্যের ছাত্রীদের উচ্চশিক্ষায় উৎসাহ প্রদানের জন্য আগেই ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিল সরকার। এদিনের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানান, ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে ভগিনী নিবেদিতা প্রকল্প চালু হতে চলেছে।
আরও পড়ুনঃ দুর্দিনে হাত ছাড়লেও ‘গদ্দার’দের জন্য দরজা খোলা! ডেডলাইন বেঁধে বড় বার্তা মমতার
শুভেন্দু বলেন, এই প্রকল্পের মাধ্যমে অবিবাহিতা কলেজ ছাত্রীদের মোট ৫০ হাজার টাকা দেবে রাজ্য। প্রথম বছরে ১৭ হাজার টাকা, দ্বিতীয় বছরেও ১৭ হাজার টাকা ও তৃতীয় বছরে ১৬ হাজার টাকার আর্থিক সহায়তা করা হবে।
এছাড়া আজ আয়োজিত সাংবাদিক বৈঠক থেকে তফশিলি জাতি ও উপজাতি পড়ুয়াদের হস্টেলের খাবারের বরাদ্দ বৃদ্ধির কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, তফশিলি জাতি ও উপজাতির যে সকল ছাত্রছাত্রী সরকারি হস্টেলে থেকে পড়াশোনা করেন, তাঁদের মাসিক খাদ্য ভাতা ১৮০০ টাকা থেকে বাড়িয়ে ৩৩০০ টাকা করছে রাজ্য সরকার। অর্থাৎ একধাক্কায় ১৫০০ টাকা বাড়ানো হচ্ছে।

সেই সঙ্গেই পুজোর মুখে কর্মবন্ধুদের মাসিক বেতন বাড়ানোর কথাও ঘোষণা করেন শুভেন্দু। এতদিন এই কর্মীরা মাসে মাসে ৫ হাজার টাকা করে পেতেন। এবার আরও ৩ হাজার টাকা করে বাড়াচ্ছে রাজ্য সরকার। ফলে পুজোর মাস থেকেই তাঁরা মাসে মাসে ৮ হাজার টাকা করে পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।













