‘মায়ের কৃতিত্ব’, বিজেপিতে যোগ দিয়ে অনুপ্রেরণার কাহিনী শোনালেন কোয়েল মল্লিক

Published on:

Published on:

Koel Mallick gives interview after Joining BJP
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ২৬ এর বিধানসভা নির্বাচনে ধরাশায়ী হওয়ার পর পরই তৃণমূলের সংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। আর এবার তৃণমূল (TMC) ছেড়ে বেরিয়ে আসা সেই অভিনেত্রীকেই  বিজেপির (BJP) তরফ থেকে রাজ্যসভার সংসদ নির্বাচিত করা হলো।

বিজেপিতে যোগদানের পর অভিজ্ঞতা শেয়ার করলেন কোয়েল মল্লিক

এদিন বিজেপির তরফ থেকে নির্বাচিত হওয়ার পর ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন কোয়েল। সেখানেই এদিন তিনি বললেন, ‘ভালো লাগছে। আমার কাছে এটা একটা বড় দায়িত্ব। আমি খুবই ধন্য এবং সম্মানিত মনে করছি নিজেকে। এত বড় একটা সুযোগ দেওয়া হয়েছে।  মানুষের কল্যাণের কাজে, বাংলার লোকের কাজে দেশের লোকেদের কাজে, যে সেবাটা করার সবসময়ই ইচ্ছাটা ছিল। একটা পজিশন পেলে, প্লাটফর্ম পেলে সুযোগটা অনেক বেড়ে যায়। আজকের দিনটা আমি সত্যিই খুবই আনন্দিত।’

তারপরই ধন্যবাদ জানিয়ে কোয়েল বললেন, ‘গত কয়েক মাসে আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজিকে, এবং আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। কারণ তাঁদের এই পার্টিতে আমাকে নেওয়ার জন্য। এখানে বাংলার মানুষের জন্য তারা যে উন্নয়নের কাজ শুরু করেছেন গত কয়েক মাসে, সেটা সত্যিই প্রশংসনীয়। আমার খুবই ভালো লাগছে। আজকে আমার অনুভূতিটা সত্যিই খুবই  ভালো।’

আরও পড়ুনঃ ৭ অক্টোবর বিজেপির মেগা মিশন! রাজ্য জুড়ে সেবা জ্যোতি যাত্রার ঘোষণা শমীকের

বিজেপিতে যোগ দেওয়ার প্রসঙ্গে কোয়েল জানিয়েছেন, ‘বাবার সঙ্গে বলা হয়েছে । অবশ্যই মা বাবার আশীর্বাদ ছাড়া তো কিছুই হয় না। বাবার সঙ্গে কথা হয়েছে, আসার সময় । তারা খুবই খুশি। আমি যেটা আগেও বললাম প্রতিটা মানুষ তাদের নিজেদের মতন করে আমি শুধু নিজের কথা বলছি না। আমার মনে হয় প্রত্যেকটা ব্যক্তির নিজেদের মতন করে যদি কারো উপকারের কাজে আসতে পারে এর থেকে বড় তো কোন কিছু নয়। এই জীবনে তো নিজের জন্য অনেকটাই আছে কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি মানুষের কাজে যদি নিজের জীবনটাকে নিয়োগ করা যায়, সেটা তো একটা বড় ব্যাপার।’

কোয়েল মনে করেন, ‘এটা একটা এত বড় প্ল্যাটফর্ম যেখানে সেই সুযোগটা আমাকে দেয়া হচ্ছে আবারও। তো তাই জন্য আমি খুবই খুশি, খুবই আনন্দিত। কাজ বাড়তে চলেছে এবং সেটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি, আমি এই কাজ যেন যথাযথভাবে করতে সক্ষম হই মানুষের সেবার কাজে। কারণ এটাই আমার মনে হয় সব থেকে বড় একটা সুযোগ।’

অতীতের স্মৃতি রোমন্থন করতে গিয়ে কোয়েল এদিন বললেন, ‘ছোটবেলায় তাঁকে তাঁর মা নিয়ে যেতেন মিশনারী অফ চ্যারিটিতে। তাঁকে দেখানোর জন্য তার জীবনটা শুধু ওইটুকু নয়। কারণ তিনি ভগবানের আশীর্বাদে একটা প্রভাবশালী পরিবারের সদস্য তিনি। সেখান থেকে বাইরে বেরিয়ে জীবনটা ওরকম অত সহজ নয়। কোয়েলের কথায়, ‘যেটা মা আমাকে ভীষণ অল্প বয়সেই শিখিয়েছিলেন দেখিয়েছিলেন। তাই জন্য ওটা মায়ের কৃতিত্ব।