৭ অক্টোবর বিজেপির মেগা মিশন! রাজ্য জুড়ে সেবা জ্যোতি যাত্রার ঘোষণা শমীকের

Published on:

Published on:

Samik Bhattacharya announced Seba Jyoti Yatra for PM Narendra Modi 25 years work
Follow

বাংলা হান্ট ডেস্কঃ একটানা আড়াই দশক ধরে সরকারের প্রধান পদে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে গুজরাটের মুখ্যমন্ত্রী, পরবর্তীতে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর সেই দীর্ঘ প্রশাসনিক সফরকে স্মরণীয় করে রাখতে গত ১৭ সেপ্টেম্বর থেকে সেবা সংকল্প অভিযান শুরু করেছে বিজেপি। আগামী ৭ অক্টোবর সেবা জ্যোতি যাত্রার (Seba Jyoti Yatra) মাধ্যমে সেই কর্মসূচি শেষ হবে। সোমবার সেই বিষয়ে বিস্তারিত জানান বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)।

সেবা জ্যোতি যাত্রার খুঁটিনাটি জানালেন শমীক | (Samik Bhattacharya)

আগামী বৃহস্পতিবার, ৭ অক্টোবর দেশ জুড়ে সেবা জ্যোতি যাত্রার পরিকল্পনা করেছে বিজেপি। সোমবার সেই কর্মসূচি সম্পর্কে ঘোষণা করতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “২৫ বছর ধরে একটানা সরকারের প্রধান পদে থাকা সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে একটি বিরল ঘটনা। সেদিকে নজর রেখেই এই সেবা সংকল্প অভিযান করা হয়েছে। ৭ অক্টোবর দেশ জুড়ে সেবা জ্যোতি যাত্রা করা হবে।“

আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনার পর মহিলাদের জন্য আরও একটি প্রকল্প! ভগিনী নিবেদিতা প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর

আগামী বৃহস্পতিবার প্রত্যেকটি জেলায় এই বিশেষ কর্মসূচির আয়োজন করবে পদ্ম শিবির। কর্মসূচির শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বক্তব্য রাখবেন। জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সাধারণ মানুষকে সেই ভাষণ শোনানো হবে।

শমীক জানান, রাজ্যের ২৩টি জেলার প্রত্যেকটি জেলা সদরে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে প্রধানমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতির ভাষণ শোনানো হবে। কোথাও প্রকাশ্য জায়গায়, কোথাও আবার ইনডোর স্টেডিয়ামে জায়ান্ট স্ক্রিন লাগানো হবে।

মোদী ও নীতিনের ভাষণ শেষ হওয়ার পর জেলায় জেলায় সেবা জ্যোতি যাত্রা শুরু হবে। বিজেপি কর্মীরা মশাল হাতে ওই পদযাত্রায় হাঁটবেন। বিজেপির কর্মী-সমর্থকদের পাশাপাশি এই কর্মসূচিতে সাধারণ মানুষকেও শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।

Samik Bhattacharya

শমীক বলেন, ”আগামী ৭ অক্টোবরের কর্মসূচিতে বিজেপি কর্মী-সমর্থকরা তো যোগ দেবেনই। সাধারণ মানুষের কাছেও আমাদের অনুরোধ, এই কর্মসূচিতে যোগ দিয়ে মোদীজিকে আশীর্বাদ করুন।“

প্রধানমন্ত্রী হিসেবে একটানা ১২ বছর দায়িত্ব পালনের আগে একটানা ১৩ বছর গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন নরেন্দ্র মোদী। আগামী ৭ অক্টোবর সরকারের প্রধান হিসেবে তাঁর একটানা কাজ করে যাওয়ার আড়াই দশক পূর্ণ হচ্ছে। সেই উপলক্ষ্যে দেশজুড়ে সেবা জ্যোতি যাত্রা আয়োজনের পরিকল্পনা করেছে বিজেপি। এবার সেই কর্মসূচির খুঁটিনাটি জানালেন শমীক।