বাংলা হান্ট ডেস্ক: গত মঙ্গলবারে প্রত্যেকের টানা এক সপ্তাহ ধরে গঙ্গার ভাঙ্গন রোধের কাজ চলছে মালদা ডিভিশনে। যার ফলে ডাউন লাইনে যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে (Indian Railways)। তবে অফলাইন দিয়ে নিয়ন্ত্রিত গতিতে ট্রেন চলাচল করানো হচ্ছে। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতা কাজ করছে ভারতীয় রেলে আধিকারিক ও কর্মীরা।
আজ কোন ট্রেন বাতিল, কোনটি ঘুরপথে? জানুন (Indian Railways)
রেলের তরফ থেকে জানানো হয়েছে, ৬ অক্টোবর চলাচলকারী মালদা টাউন–সাহেবগঞ্জ, আজিমগঞ্জ–সাহেবগঞ্জ, সাহেবগঞ্জ–ভাগলপুর, হাওড়া–সাহেবগঞ্জ ইন্টারসিটি, রামপুরহাট–সাহেবগঞ্জ, তিনপাহাড়–রাজমহল এবং সাহেবগঞ্জ–মালদা টাউন-সহ একাধিক প্যাসেঞ্জার ও মেমু ট্রেন বাতিল থাকবে।
একইভাবে রাজমহল–তিনপাহাড়, সাহেবগঞ্জ–আজিমগঞ্জ, ভাগলপুর–সাহেবগঞ্জ-সহ বেশ কয়েকটি ট্রেনও বাতিল করা হয়েছে। ব্রহ্মপুত্র মেল, ফারাক্কা এক্সপ্রেস, গয়া–কামাখ্যা এক্সপ্রেস এবং পাটনা–মালদা টাউন এক্সপ্রেস-সহ কয়েকটি দূরপাল্লার ট্রেনকে জামালপুর–মুঙ্গের–কাটিহার হয়ে ঘুরপথে চালানো হবে।

আরও পড়ুন: পুজোর আগে বাড়ল সোনার দাম! জানুন আজকের লেটেস্ট রেট
আবার ভাগলপুর–রাঁচি বনাঞ্চল এক্সপ্রেস ও জামালপুর–হাওড়া এক্সপ্রেস চলবে ভাগলপুর–দুমকা–রামপুরহাট হয়ে। গয়া–হাওড়া এক্সপ্রেস ও নতেসর–হাওড়া স্পেশালকে কিউল–ঝাঝা–আসানসোল রুটে ঘুরিয়ে দেওয়া হবে।
অপরদিকে যাত্রীদের দুর্ভোগ কমাতে সাহেবগঞ্জ ভাগলপুর রুটে একাধিক প্যাসেঞ্জার স্পেশাল চালানোর কথাও জানিয়েছে রেলের তরফ থেকে। তবে কবে এই পরিস্থিতি স্বাভাবিকভাবে সেই বিষয়ে এখনো নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। রেলের দাবি বাঁধ কাটার ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামতের কাজ চলছে। তবে স্বাভাবিকভাবে ট্রেন পরিষেবার ফিরিয়ে আনতে রাতভর কাজ করা হচ্ছে (Indian Railways)।













