বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা পেয়ে একদিকে সরকারের গুণগান মহিলাদের, অন্যদিকে আবেদনকারীদের একটা বড় অংশের মধ্যে টাকা না পাওয়া নিয়ে ক্ষোভ বাড়ছে। দিকে দিকে বিক্ষোভে নামছেন মহিলারা। এই আবহেই এবার অন্নপূর্ণা যোজনা নিয়ে দলের কর্মীদের কড়া ‘ডোজ’ হরিণঘাটার বিধায়ক অসীম সরকারের (Ashim Sarkar)।
অন্নপূর্ণা যোজনা নিয়ে সময় বেঁধে দিলেন বিধায়ক | Annapurna Yojana
ক্ষুব্ধ হরিণঘাটার বিধায়ক বলেন, “সমস্ত মণ্ডল সভাপতিদের কাছে একটা বার্তা পৌঁছে দিচ্ছি। আমি আপনাদের তিন দিন সময় দিচ্ছি। এর পর যদি কোনও মণ্ডলে কোন মায়েরা বলেন, অন্নপূর্ণায় টাকা পাইনি। যাঁরা টাকা পাওয়ার যোগ্য। যাঁদের বাড়িতে কোনও চাকরিবাকরি নেই। যাঁরা সত্যিই গরিব মানুষ। যাঁরা পাওয়ার যোগ্য। এমন কেউ যদি বলে আমি পাইনি। যদি এর পরে আমাকে কেউ বলে আমি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাইনি। সমস্ত দায় মণ্ডল সভাপতি, বুথ সভাপতি, শক্তি প্রমুখদের উপর যাবে।”
উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে এই প্রকল্পের আওতায় টাকা পেয়েছেন প্রায় ১ কোটি ৫৮ লক্ষ মহিলা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন সকল যোগ্যরা টাকা পাবেন। তবে অনেকেই অন্নপূর্ণার টাকা থেকে বঞ্চিত বলে অভিযোগ। সব জায়গার চক্কর কেটেও টাকা না পাওয়ার অভিযোগ তুলছেন আবেদনকারীরা। এই পরিস্থিতিতে এবার অন্নপূর্ণা যোজনা নিয়ে দলের কর্মীদের কড়া বার্তা দিলেন বিজেপি বিধায়ক।

আরও পড়ুন: বদলে যাচ্ছে West Bengal-এর নাম! বিধানসভায় আসছে বিল, কী হবে নতুন নাম?
দলের কর্মীদের ৩ দিনের ডেডলাইন দিয়ে তিনি বলেছেন, কোনও মণ্ডলে কোন মায়েরা যদি বলেন অন্নপূর্ণার টাকা পাননি, তাহলে সমস্ত দায় যাবে দলের মণ্ডল সভাপতি ও বুথ সভাপতিদের ওপর। সেপ্টেম্বর মাসে ১৭ তারিখ থেকে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে। মুখ্যমন্ত্রী একাধিকবার জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার বাকি যোগ্য প্রাপকরা অক্টোবর মাসের মধ্যে টাকা পেয়ে যাবেন। একজন যোগ্যও বঞ্চিত হবে না বলে জানিয়েছেন তিনি।













