বদলে যাচ্ছে West Bengal-এর নাম! বিধানসভায় আসছে বিল, কী হবে নতুন নাম?

Published on:

Published on:

Bill coming to change name of West Bengal
Follow

বাংলা হান্ট ডেস্ক : দীর্ঘদিনের একটি বিতর্কে এবার নতুন মোড়। রাজ্যের (West Bengal) নাম পরিবর্তন নিয়ে ফের বড় ঘোষণা সামনে এসেছে। বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের দাবি, ইংরেজিতে ‘West Bengal’ নামটি আর রাখা হবে না। তার পরিবর্তে ‘Paschim Banga’ নাম ব্যবহারের জন্য বিধানসভায় বিল আনার প্রস্তুতি চলছে। ফলে প্রস্তাব কার্যকর হলে বাংলায় ‘পশ্চিমবঙ্গ’নাম অপরিবর্তিত থাকলেও ইংরেজি নামটি বদলে যাবে।

বদলে যাবে রাজ্যের (West Bengal) নাম?

সোমবার বারাণসীতে ‘পশ্চিমবঙ্গ ভবন’ তৈরির পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের নাম পরিবর্তনের বিষয়টি সামনে আনেন শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্য, খুব শীঘ্রই বিধানসভায় এ নিয়ে বিল পেশ করা হতে পারে। অর্থাৎ এতদিনের West Bengal-এর জায়গায় সরকারি ভাবে ‘Paschim Banga’ ব্যবহারের পথ তৈরি হতে পারে।

নাম পরিবর্তনের সিদ্ধান্তের সঙ্গে রাজ্যের ইতিহাসকে যুক্ত করেছেন বিজেপি নেতা। শমীক ভট্টাচার্য বলেন, “আপনাদের আর বাংলা বা ওয়েস্ট বেঙ্গলের মতো নাম উচ্চারণ করতে হবে না। কারণ রাজ্য সরকার খুব শীঘ্রই, সম্ভবত বিধানসভার এই অধিবেশনেই, আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ করার জন্য একটি বিল আনবে। এর মাধ্যমে রাজ্যের ইতিহাসকে সামনে রাখা হবে।”

উল্লেখ্য, রাজ্যের নাম বদলের আলোচনা পশ্চিমবঙ্গে নতুন কোনও বিষয় নয়। প্রায় তিন দশক ধরে বিভিন্ন সময়ে এই নিয়ে উদ্যোগ দেখা গিয়েছে। ১৯৯৯ সালে জ্যোতি বসুর নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকারও রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব বিধানসভায় পাশ করিয়েছিল। সেই সময় ‘বাংলা’ নাম-সহ একাধিক সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও কেন্দ্রীয় অনুমোদন এবং রাজনৈতিক ঐকমত্যের অভাবে শেষ পর্যন্ত প্রক্রিয়াটি এগোয়নি।

তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরেও নাম পরিবর্তনের বিষয়টি একাধিকবার সামনে আসে। ২০১১ সালে ‘পশ্চিমবঙ্গ’ নাম ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছিল। যুক্তি হিসেবে বলা হয়েছিল, ইংরেজি বর্ণানুক্রমে West Bengal নামটি তালিকার অনেকটা পরে থাকায় জাতীয় স্তরের বিভিন্ন বৈঠকে রাজ্যের প্রতিনিধিদের বক্তব্য রাখার সুযোগ পেতে দেরি হয়। প্রশাসনিক ক্ষেত্রেও এর প্রভাব পড়ে বলে সে সময় দাবি করা হয়েছিল।

Bill coming to change name of West Bengal

আরও পড়ুন : বিয়ের পর আধার কার্ডে নাম পরিবর্তন, কীভাবে করবেন? জানুন

এরপর ২০১৬ সালে ফের নতুন প্রস্তাব নিয়ে এগোয় রাজ্য সরকার। বাংলায় ‘বাংলা’, ইংরেজিতে ‘বেঙ্গল’ এবং হিন্দিতে ‘বাঙ্গাল’—ভাষাভেদে তিনটি আলাদা নাম ব্যবহারের প্রস্তাব সামনে আসে। ২০১৮ সালে অবশ্য বিধানসভায় ‘বাংলা’ নামটিকেই রাজ্যের একমাত্র নাম করার প্রস্তাব সর্বসম্মত ভাবে গৃহীত হয়েছিল। কিন্তু কেন্দ্রের সম্মতি না মেলায় সেই উদ্যোগও বাস্তবায়িত হয়নি। কেন্দ্রের তরফে তখন জানানো হয়েছিল, রাজ্যের নাম বদলাতে হলে সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে। একই সঙ্গে ‘বাংলা’ নামটি বাংলাদেশের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় বিজেপির একাংশ আপত্তি তুলেছিল। এবার ‘Paschim Banga’ নাম সামনে আসায় পুরনো বিতর্ক নতুন করে আলোচনায়। শমীক ভট্টাচার্যের বক্তব্য অনুযায়ী, বিধানসভার চলতি অধিবেশনেই বিল আনার সম্ভাবনা রয়েছে।