বাংলা হান্ট ডেস্ক: আপনার বাড়িতে কী ইলিশ মাছের মাথা পড়ে আছে। ভাবছেন কী বানাবেন। তাহলে চিন্তা না করে বানিয়ে ফেলুন সুস্বাদু মুখ ডাল। তাও আবার ইলিশ মাছ দিয়ে। কীভাবে বানাবেন তার প্রণালী রইল (Recipe)।
অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন ইলিশ মাছ দিয়ে মুগের ডাল (Recipe)
আপনি যদি চান ঝটপট কোন রান্না করতে তাহলে আজকে রেসিপিটা শুধুমাত্র আপনার জন্য। কারণ পোস্ত ও লাউ শাক দিয়ে আজকে এমন এক ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যা আপনি সামান্য কিছু সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন। দেখে নিন তার প্রণালী (Recipe)।

আরও পড়ুন: পাহাড়ের মাঝে গ্যালেথার, সঙ্গে পাবেন কাঞ্চনজঙ্ঘার সুন্দর দৃশ্য মন ভালো করবে আপনার
উপকরণ:
১/৪ কাপ মুগ ডাল
১টা ইলিশ মাছের মাথা
২ টো তেজপাতা
২ টো শুকনো লঙ্কা
১ চা চামচ গোটা জিরে
১ চা চামচ আদা বাটা
স্বাদ মত নুন
১ চা চামচ হলুদ গুঁড়ো
১/৪ চা চামচ লঙ্কা গুঁড়ো
১ চা চামচ চিনি
৪-৫ টা কাঁচা লঙ্কা
প্রণালী: প্রথমে মাছের মাথা গুলো ধুয়ে নিন। এরপর করাই গরম করে মুগ ডাল সোনালী করে ভেজে নিন। তারপর তার মধ্যে সামান্য নুন,হলুদ ও আদা বাটা ও কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে ডাল সেদ্ধো করে নিন। এবার ধুয়ে রাখা মাছের মাথাগুলির মধ্যে নুন ও হলুদ গুঁড়া মেখে হালকা ভাবে এপিট ওপিট করে ভেজে নিন। তারপর শুকনো তেলের মধ্যে লঙ্কা তেজপাতা ও গোটা জিরা ফোড়ন দিয়ে বাকি রাখা মশলা গুলো দিয়ে দিন। এরপর মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে সিদ্ধ হয়ে যাওয়ার ডাল ও ভেজে রাখা মাছের মাথা পরিমাণ মতো নুন,চিনি দিয়ে কিছুক্ষণ ফুটোতে থাকুন। তারপর নিজের পছন্দের ঘনত্বে ডাল আসলে তাতে চেরা কাঁচালঙ্কা দিয়ে কিছুটা ফুটিয়ে নিন। তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।













