বহু সুযোগ পেয়েও ভারতীয় দলে জায়গা করতে ব্যর্থ এই তারকা! এবার স্কোয়াড থেকেই বাদ দেবেন গম্ভীর

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ তাকে একসময় ভারতীয় টেস্ট দলে নিয়মিত সুযোগ দেওয়া হচ্ছিল। কিন্তু মোট ১২ টি ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েও ৩ টি অর্ধশতরান ছাড়া মনে রাখার মতো কিছু করতে পারেননি সাই সুদর্শন (Sai Sudharsan)। এরপর শ্রীলঙ্কা সফরে তার চোটের কারণে দেবদত্ত পাডিক্কলের (Devdutt Padikkal) রকেট গতিতে উত্থান ভারতীয় দলে (Indian Cricket Team) তার জায়গা হওয়া আরও কঠিন হয়ে ওঠে। কিন্তু তারপরেও ভারতীয় ‘এ’ দলের হয়ে খেলে তাকে নিজেকে প্রমাণ করার সুযোগ দিয়েছিলেন ভারতের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)।

ভারতীয় দল ফের টেস্ট ম্যাচ খেলতে নামবে নভেম্বর মাসে। নিউজিল্যান্ড সফরে ওডিআই ও টি-টোয়েন্টি সিরিজ খেলার পর নভেম্বরের শেষ থেকে আরম্ভ হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ভারত খাতায় কলমে এখনও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে সামিল রয়েছে। কিন্তু তারজন্য তাদেরকে নিউজিল্যান্ডের মাটিতে দুটি টেস্ট ম্যাচ জিততেই হবে।

সেই সিরিজের আগে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে দুটি চারদিনের ম্যাচের পাশাপাশি চারটি ৫০ ওভারের ম্যাচও খেলছে ভারতীয় ‘এ’ দল। আর দুই সিরিজের ভারতের স্কোয়াডে ছিলেন সুদর্শন। কিন্তু দুই ফরম্যাটেই আপাতত চূড়ান্ত ব্যর্থ তিনি। ফলে একপ্রকার নিশ্চিত হয়েই বলা যায় যে আসন্ন নিউজিল্যান্ড সফরে টেস্ট স্কোয়াডে জায়গা পেলেও মাঠে নামা হবে না এই প্রতিভাবান বাঁ-হাতি ব্যাটারের।

আরও পড়ুন: কোহলিকে ছুঁয়ে ফেলেছেন শ্রেয়স আইয়ার! আজ কি মহাতারকাকে টপকাতে পারবেন ভারত অধিনায়ক

অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে দুটি চারদিনের ম্যাচের চারটি ইনিংসেই মাঠে নেমেছিলেন সুদর্শন। কিন্তু একটি অর্ধশতক ছাড়া মনে রাখার মতো কিছুই করতে পারেননি গুজরাট টাইটান্সের তারকা ওপেনার। চার ইনিংস মিলিয়ে তিনি মাত্র ১০৯ রান করেছেন গোটা সিরিজে। অবশ্য তার সতীর্থ দেবদত্ত পাডিক্কলও গোটা সিরিজে মাত্র ১১৯ রান করেছিলেন।

আরও পড়ুন: রোহিত ও কোহলির মিশ্রণ শুভমান গিল! মন্তব্য প্রাক্তন ভারতীয় তারকার! শুনে কি বললেন ভারতীয় অধিনায়ক

এদিন অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে প্রথম ৫০ ওভারের ম্যাচে ফের হতাশ করলেন সুদর্শন। মাত্র ১ রান করে ড্রেসিংরুমে ফিরেছেন তিনি। অবশ্য ব্যর্থ হয়েছেন দেবদত্ত পাডিক্কলও। কোনও রান না করেই অজি পেসার বিয়ার্ডম্যানের শিকার হয়ে তাকে ফিরতে হয়েছে ড্রেসিংরুমে। তবে শ্রীলঙ্কা সিরিজের কথা মাথায় রেখেই ভারতীয় টেস্ট দলে দেবদত্তই সুযোগ পাবেন বলে ধারণা বিশেষজ্ঞদের।