বাংলাহান্ট ডেস্ক : উৎসবের মরশুমে বিশেষ ট্রেন চালাতে চলেছে উত্তর পূর্ব সীমান্ত রেল। উত্তরবঙ্গের যাত্রীদের সুবিধার্থে বিশেষ উৎসব স্পেশ্যাল ট্রেন (Pujo Special Train) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তরবঙ্গ ও উত্তরপ্রদেশের মধ্যে চলবে নিউ জলপাইগুড়ি-গোমতীনগর-নিউ জলপাইগুড়ি সাপ্তাহিক ফেস্টিভ্যাল স্পেশ্যাল ট্রেন।
উত্তরবঙ্গের জন্য স্পেশ্যাল ট্রেনের (Pujo Special Train) ঘোষণা
ট্রেন নম্বর ০৫৭৪২/০৫৭৪১ মোট ৯ টি ট্রিপ করবে দু দিকেই। ট্রেন নম্বর ০৫৭৪২ নিউ জলপাইগুড়ি থেকে গোমতীনগরের উদ্দেশ্যে রওনা হবে প্রতি রবিবার সকাল ৮ টা ৩০ মিনিটে। চলতি বছরের ৪ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে এই ট্রেনের পরিষেবা। পরদিন সকাল ৯ টা ১০ নাগাদ গোমতীনগর পৌঁছাবে ট্রেন।

কখন কোথা থেকে রওনা: শিলিগুড়ি জংশনেও স্টপেজ দেবে ট্রেনটি। নিউ জলপাইগুড়ি থেকে ছাড়ার পর সকাল ৮ টা ৫৫ নাগাদ শিলিগুড়ি জংশনে পৌঁছাবে ট্রেন। ৯ টা নাগাদ স্টেশন থেকে ছাড়বে ট্রেন। ফিরতি পথে ট্রেন নম্বর ০৫৭৪১ গোমতীনগর-নিউ জলপাইগুড়ি স্পেশ্যাল প্রতি সোমবার দুপুর ১২ টা ২০ তে গোমতীনগর থেকে ছাড়বে এবং মঙ্গলবার বিকেল ৩ টেয় পৌঁছাবে নিউ জলপাইগুড়িতে।
আরও পড়ুন : নাবালকদের আধার নিয়ে নতুন আপডেট, বাড়ল ‘এই’ সময়সীমা, স্বস্তি বাবা মা-দের
কোন স্টেশনে থামবে: এই ট্রেন (Pujo Special Train) যাত্রাপথে থামবে শিলিগুড়ি জংশন, ঠাকুরগঞ্জ, আরারিয়া কোর্ট, পূর্ণিয়া, কাটিহার, মানসী, খাগড়িয়া, সমস্তিপুর, হাজিপুর, ছাপরা, গোরখপুর সহ একাধিক স্টেশনে। গোরখপুর ছাড়াও বস্তি, মনকাপুর, অযোধ্যা ধাম হয়েও গোমতীনগরের দিকে যাবে ট্রেনটি। এতে উত্তরপ্রদেশের বাসিন্দারা লাভবান হবেন।
আরও পড়ুন : আপনার হেঁশেলেই ঠাকুরবাড়ির স্বাদ, পুজোয় রাঁধুন পেশোয়ারী মুরগি
নিউ জলপাইগুড়ি থেকে গোমতীনগর যেতে সময় লাগবে প্রায় ২৪ ঘন্টা ৪০ মিনিট। ট্রেনটিতে মোট ২২ টি কোচ থাকবে। মূলত সাধারণ শ্রেণির যাত্রীদের জন্য রাখা হয়েছে এই কোচগুলি।













