বাংলাহান্ট ডেস্ক : নাবালকদের আধার (Baal Aadhaar) নিয়ে এবার নতুন সিদ্ধান্তে বড় স্বস্তি বাবা মায়ের। বিনামূল্যে বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট করানোর সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। ইউআইডিএআই এর নতুন নির্দেশ অনুযায়ী সময়সীমা বাড়ানো হয়েছে আরও ১ বছর।
নাবালকদের আধার (Baal Aadhaar) আপডেটের সময়সীমা বৃদ্ধি
নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১ অক্টোবর ২০২৬ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত। তবে অনলাইনে এই কাজ করা যাবে না। বাড়ির কাছে যে পোস্ট অফিস রয়েছে সেখানে করা যাবে এই কাজ। সেখানে ৭ থেকে ১৫ বছর বয়সীদের আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট করা যাবে।

কত বয়স থেকে লাগে বায়োমেট্রিক: উল্লেখ্য, ৫ বছরের কম বয়সের শিশুদের জন্য আধার (Baal Aadhaar) তৈরির সময় বায়োমেট্রিক দিতে লাগে না। কিন্তু ৫ বছর হয়ে গেলেই বায়োমেট্রিক আপডেট করাতে হয়। এরপর ১৫ বছর বয়স হয়ে যাওয়ার পর আবারও বায়োমেট্রিক আপডেট করাতে হয়।
আরও পড়ুন : সলমনের বাড়িতে নৈশভোজে বিজেপির যুবনেতা, রাজনীতিতে পা রাখছেন ভাইজান?
কেন দরকার ছোটদের আধার: শিশুদের বাল আধার কার্ড আপডেট না করালে একাধিক ক্ষেত্রে সমস্যা হতে পারে। স্কুল কলেজে ভর্তি থেকে বৃত্তি, সরকারি প্রকল্প, বিভিন্ন পরীক্ষায় আধার ভিত্তিক পরিচয় যাচাইয়ের সময় সমস্যা হতে পারে।
আরও পড়ুন : এই একটি কারণেই পরপর বাতিল রেশন কার্ড, ফের চালু করবেন কীভাবে?
এর আগে গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ছিল নাবালকদের আধারের আপডেটের সময়সীমা। গত ৩০ সেপ্টেম্বর শেষ হয়ে গিয়েছিল শিশুদের বাল আধার বিনামূল্যে আপডেটের ডেডলাইন। তবে নতুন নির্দেশিকা অনুযায়ী তা আবার বাড়িয়ে দেওয়া হয়েছে।













