বাংলাহান্ট ডেস্ক : গুরুত্বপূর্ণ সরকারি নথিগুলির মধ্যে অন্যতম রেশন কার্ড (Ration Card)। মাসে মাসে চাল ও গম দেওয়া হয়ে থাকে রেশনে।তাই প্রত্যেকের রেশন কার্ড থাকা খুবই জরুরি। তবে এবার রেশন কার্ড বাতিল করতে শুরু করেছে সরকার। কিন্তু কোন কারণে বাতিল করা হচ্ছে কার্ড? কীভাবেই বা ফের সক্রিয় করা যাবে রেশন কার্ড?
কেন বাতিল হচ্ছে রেশন কার্ড (Ration Card)
রেশন কার্ড বাতিল করার প্রধান কারণ মূলত সেটি ব্যবহার না করা। নতুন নিয়ম অনুযায়ী, ৬ মাস যদি রেশন না তোলা হয় তবে কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। অর্থাৎ কার্ডটি ডেটাবেস থেকে পুরোপুরি মুছে ফেলা হবে না। কার্ডের রেকর্ড থেকে যাবে। উপভোক্তা চাইলে কার্ডটি ফের চালু করতে পারেন।

ই কেওয়াইসি বাধ্যতামূলক: রাজ্য সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, সব কার্ডের ই কেওয়াইসি করা বাধ্যতামূলক। শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয়, সমগ্র দেশেই রেশন কার্ডের (Ration Card) ই কেওয়াইসি করা বাধ্যতামূলক করা হয়েছে।
আরও পড়ুন : সলমনের বাড়িতে নৈশভোজে বিজেপির যুবনেতা, রাজনীতিতে পা রাখছেন ভাইজান?
কীভাবে করবেন: ঘরে বসেই অনলাইনে করা যাবে রেশন কার্ডের ই কেওয়াইসি। এর জন্য https://food.wb.gov.in/ এ যান। সেখানে Self service of Ration Card অপশনে যান। সেখানেই পাওয়া যাবে ই কেওয়াইসির অপশন। আধার ও মোবাইল নম্বর দিলেই হয়ে যাবে ই কেওয়াইসি।
আরও পড়ুন : রেজিনগরে ভোট শুরুর পরেই হুমায়ুন গ্রেফতার! রিপোর্ট তলব করল নির্বাচন কমিশনের
চাইলে অফলাইনেও করা যাবে কাজটি। এর জন্য আধার কার্ড ও চালু থাকা একটি মোবাইল নম্বর নিয়ে খাদ্য দফতরের রেশন অফিস গেলেই হয়ে যাবে কাজ।













