রাজ্যে ফের বৃষ্টির ভ্রুকুটি! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা, আজকের আবহাওয়ার খবর

Published on:

Published on:

south bengal weather(266)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দুদিন বাদেই মহালয়া। পুজোর প্রস্তুতিও প্রায় শেষের দিকে। এর মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ বুধবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

হাওয়া অফিস জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) অনেক জায়গাতেই বৃষ্টি হতে পারে। সকালে আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ দেখা দিতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিও হবে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে এখনই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃষ্টির পাশাপাশি বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরমের অস্বস্তি থাকবে।

আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

আজ বুধবার কলকাতায় (Kolkata Weather Update) সকালে পরিষ্কার আকাশ থাকবে। তবে বেলা বাড়লে আকাশ মেঘলা হতে পারে। দুপুরের পর আকাশে মেঘ বাড়বে। বিকেল বা সন্ধ্যার দিকে শহরের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও গরমের অস্বস্তি কমবে না। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরম থাকবে।

আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

আজ উত্তরবঙ্গে (North Bengal Weather) বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কিছু জায়গায় দু-এক পশলা ভারী বৃষ্টিও হতে পারে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়াও বইতে পারে।

south bengal weather(260)

আরও পড়ুনঃ

অর্থাৎ বলা যায়, আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। কলকাতাতেও বিকেল বা সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।