আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচে আবেগে ভাসলেন লিও মেসি, পেলেন গোল, সতীর্থদের গোলও করালেন!

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বেনিনের বিরুদ্ধে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে নীল সাদা জার্সিকে চিরতরে বিদায় জানালেন আর্জেন্টিনা (Argentina) অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi)। এদিন মাঠে প্রবেশ করার আগেই টিম বাসে বসে মাঠে উপস্থিত সমর্থকদের উৎসাহ দেখে কান্না চাপতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা। আর মাঠেও পাওয়া গেল চার সেই চিরপরিচিত কবিতার মতো ফুটবল।

এদিন এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা আর্জেন্টিনা কেমন খেলে, কত গোল করতে পারে সেই নিয়ে বিন্দুমাত্র ভাবিত ছিলেন না। প্রত্যেকে অপেক্ষায় ছিলেন নিজেদের প্রিয় মহাতারকাকে শেষবার নীল সাদা জার্সিতে দেখার জন্য। মেসিও হতাশ করেননি তাদের। নিজের সেরা ফুটবলটা খেলেই দর্শকদের বিদায় দিয়েছেন তিনি।

এদিন ম্যাচের প্রথমার্ধে গোল না আসলেও দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে মেসির কর্ণার থেকেই দুরন্ত সিজর কিকে গোল করে আর্জেন্টিনাকে লিড দেন আর এক অবসর নিতে চলা অভিজ্ঞ আর্জেন্টাইন তারকা নিকোলাস ওটামেন্ডি। এরপর মেসির পাস থেকেই ৬১ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন আর্জেন্টিনার ভবিষ্যতের মহাতারকা নিকো পাজ। ব্যাটনটা যেন মেসি নিজে হাতে পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেন এই গোলে সহায়তা করে।

আরও পড়ুন: পিছিয়ে গিয়েও নর্থইস্টকে খড়কুটোর মতো উড়িয়ে দিলো লাল-হলুদ ব্রিগেড! শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান

এরপর অবশ্য আসে ম্যাচের আসল মুহূর্ত। ম্যাচের ৭০ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। দর্শকরা এই মুহূর্তের জন্যেই অপেক্ষা করছিলেন। পেনাল্টি নিতে এগিয়ে আসেন মেসি। টপ কর্ণারে জোড়ালো শটে ফিনিশ করে তিনি নিজের শেষ আন্তর্জাতিক গোল করেন। সতীর্থরা তাকে ঘিরে ধরে উচ্ছাসে মেতে ওঠে। এরপর অবশ্য সুযোগ তৈরি হলেও আর গোল হয়নি।

আরও পড়ুন: ব্রাজিল, পানামা ম্যাচের সুখস্মৃতি ভুলিয়ে ভারতকে গোলের মালা পড়িয়ে কঠোর বাস্তবের ছোঁয়া দিল উরুগুয়ে

মেসির বিদায়ও যেন তার কেরিয়ারের মতোই সর্বাঙ্গসুন্দর হয়ে থাকলো। এদিন ম্যাচের দশম মিনিটে খেলা স্থগিত করেন রেফারি। লিওনেল আন্দ্রেস মেসি কুচ্চিত্তিনির জন্য গোটা স্টেডিয়াম করতালি দিয়ে ওঠে! ফুটবল বিশ্বে এই সম্মান আর কোনো ফুটবলার পায়নি। ম্যাচ শেষেও বিপক্ষের সবাই এসে মেসিকে আলিঙ্গন দিচ্ছে। সবাই যেন ধন্যবাদ জানাতে এই দিনটির অপেক্ষা করছিল। উনি অনেক চেষ্টা করছেন নিজেকে ধরে রাখতে তবে এই দুঃখটা চেপে রাখা কঠিন। আনন্দাশ্রু নিয়েই দর্শকদের অভিবাদন জানিয়ে মাঠ ছাড়েন লিও।