পুজোর আগেও মিলল না স্বস্তি! বিচারপতি সরে দাঁড়ানোয় হাইকোর্টে ঝুলে রইল শাহজাহানের জামিন মামলা

Published on:

Published on:

Justice Apurba Sinha Roy leaves Sheikh Shahjahan bail case
Follow

বাংলা হান্ট ডেস্কঃ এককালে সন্দেশখালির বেতাজ বাদশা ছিলেন। বর্তমানে শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) ঠিকানা প্রেসিডেন্সি সংশোধনাগার। এবার তাঁর জামিন মামলাতেই আরও বাড়ল জটিলতা। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অপূর্ব সিংহ রায় এই মামলা থেকে অব্যাহতি নেওয়ায় সেটি ফের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের বেঞ্চে ফেরত গিয়েছে।

পুজোর আগেও অস্বস্তিতে শেখ শাহজাহান | (Sheikh Shahjahan)

সিবিআইয়ের মামলায় জামিনের আবেদন জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন শাহজাহান। আগেই এই বিষয়ক মামলায় তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। আদালত জানিয়েছিল, তদন্তে যেসব নতুন তথ্য উঠে আসবে, তার উপর ভিত্তি করে নতুন করে জামিনের আবেদন করতে পারবেন তিনি।

আরও পড়ুনঃ অক্টোবরে টাকা পেলেই ডিসেম্বর অবধি কিস্তি নিশ্চিত? অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট

এবার নতুন করে শাহজাহানের জামিনের আবেদন শুনতেই চাননি বিচারপতি অপূর্ব সিংহ রায়। তিনি এই মামলা থেকে অব্যাহতি নেওয়ায় শাহজাহানের জামিন মামলা ফের উচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চে ফেরত গিয়েছে। এবার কোন বেঞ্চ মামলা শুনবে সেটা তিনিই ঠিক করবেন।

রেশন দুর্নীতি কাণ্ডে আর্থিক তছরুপের অভিযোগের তদন্ত সূত্রে সন্দেশখালির শাহজাহানের নাম ইডি স্ক্যানারে উঠে এসেছিল। ২০২৪ সালের জানুয়ারি মাসে তাঁর বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি আধিকারিকরা হামলার মুখে পড়েন বলে অভিযোগ। পরবর্তীতে সেই মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে।

Sheikh Shahjahan

সিবিআইয়ের সেই মামলাতেই জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শাহজাহান। কেন্দ্রীয় এজেন্সির তরফে দাবি করা হয়, তাঁর বিরুদ্ধে সাক্ষীদের ভয় দেখানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে। সব পক্ষের সওয়াল জবাব শোনার পর গত মার্চ মাসে শাহজাহানের জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত।

এবার শাহজাহানের জামিন মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি সিংহ রায়। হাইকোর্টের প্রধান বিচারপতি ফের নতুন বেঞ্চে মামলা পাঠাবে। ফলে শাহজাহানের জামিন আর্জি আপাতত হাইকোর্টেই ঝুলে রইল।