বাংলাহান্ট ডেস্ক: বৃষ্টির দাপট কমলেও পুজোর আগে পিছু ছাড়বে না। আবহাওয়া দপ্তর বলছে, জোড়া ঘূর্ণাবর্ত এবং তিনটি শক্তিশালী অক্ষরেখার মিলিত প্রভাবে রাজ্যজুড়ে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি চলবে চলতি সপ্তাহে। যদিও দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মহালয়ার পর থেকে সাময়িক শুকনো আবহাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, শনিবার, মহালয়া পর্যন্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। বৃষ্টি চলবে কলকাতাতেও। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর সক্রিয় রয়েছে নিম্নচাপের জেরে ভিজবে বঙ্গ। আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে ফের। ঝড়-বৃষ্টির কারণে ইতিমধ্যে দক্ষিণবঙ্গে জারি হয়েছে হলুদ সতর্কতা।
আগামীকাল ঝড়বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে। যেই কারণে হলুদ সতর্কতা জারি রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়ার দাপট থাকবে দক্ষিণবঙ্গে। এরপর শুক্রবার এবং শনিবারও ভিজবে দক্ষিণবঙ্গের জেলাগুলি। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে না।
আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। এদিকে আবহাওয়া দপ্তর বলছে, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। এই নিম্নচাপের প্রভাবে পুজোর আগে দক্ষিণবঙ্গে ফের বাড়তে পারে বৃষ্টি।

আরও পড়ুন: এবার পুজোয় মিলবে অতিরিক্ত ছুটি, কতদিন বন্ধ থাকছে অফিস-কাছারি? সরকারি তালিকা দেখুন
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update
উত্তরবঙ্গে বর্ষা বিদায়ের সময় চলে এলেও ফের বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি রয়েছে। রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তরের বাকি জেলাগুলিতেও। সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। আবহাওয়ার উন্নতি হবে।













