ক্যান্সারের বিরুদ্ধে থামল লড়াই! প্রয়াত প্রখ্যাত নিউজ অ্যাঙ্কর পাপিয়া সিংহ

Published on:

Published on:

Papiya Singha
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার সকাল থেকে একের পর এক মৃত্যুর খবর। অভিনেতা নানা পাটেকরের মৃত্যুসংবাদ আসার কিছুক্ষণের মধ্যেই জানা যায়, প্রখ্যাত নিউজ অ্যাঙ্কর পাপিয়া সিংহ (Papiya Singha) আর নেই। মাত্র ৪৭ বছর বয়সেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। এদিন সকালে ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

ক্যান্সারের চিকিৎসা চলছিল পাপিয়ার | (Papiya Singha)

বাংলা টেলিভিশনের অভিজ্ঞ সংবাদ উপস্থাপিকাদের মধ্যে একজন ছিলেন পাপিয়া। প্রায় দু’দশকেরও বেশি সময় ধরে নিউজ অ্যাঙ্কর হিসেবে কাজ করেছেন। নিজের কাজের মাধ্যমে বাংলার প্রায় প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ কলেজ ছাত্রীরা পাবেন ৫০ হাজার টাকা! ভগিনী নিবেদিতা প্রকল্পের যোগ্যতা থেকে আবেদন পদ্ধতি জানুন

জানা গিয়েছে, কোলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন পাপিয়া। তাঁর চিকিৎসাও চলছিল। ১২টি কেমো নিয়েছিলেন তিনি। আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইএম বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন ধরে একটি প্রথমসারির বাংলা সংবাদমাধ্যমে কর্মরত ছিলেন পাপিয়া। তাঁর স্পষ্ট, সাবলীল সংবাদ উপস্থাপনা দর্শকদের ভীষণ পছন্দ ছিল। সংবাদপাঠের পাশাপাশি তিনি আবৃত্তিও করতেন।

ABP Ananda news anchor Papiya Singha passed away after battle with cancer

পাপিয়ার পরিচিতরা জানিয়েছেন, খাওয়াদাওয়া করতে ভীষণ ভালোবাসতেন তিনি। তবে কেমোর ধকল শরীরকে ধাক্কা দিতে শুরু করেছিল। আস্তে আস্তে শরীরে অস্বস্তি বাড়ছিল। যদিও ক্যান্সারের বিরুদ্ধে এই লড়াইয়ে তিনি জয়ী হবেন বলেই আশা করেছিলেন তাঁর ঘনিষ্ঠ সকলে।

তবে আজ সকালে থামল ক্যান্সারের বিরুদ্ধে পাপিয়ার লড়াই। রেখে গেলেন মা, পুত্র ও স্বামীকে। তাঁর মৃত্যুতে বাংলার সংবাদ জগতে এক অপূরণীয় ক্ষতি তৈরি হল। পাপিয়ার অকালপ্রয়াণে শোকপ্রকাশ করেছেন পাপিয়ার সহকর্মী, চেনা পরিচিত সহ বহু দর্শক।