আগের ব্যর্থতা থেকে শিক্ষা! বেআইনি পার্কিং সমস্যা মেটাতে অ্যাপ চালুর পথে কলকাতা পুরসভা

Published on:

Published on:

Kolkata Municipal Corporation to start app based parking to solve illegal parking problem
Follow

বাংলা হান্ট ডেস্কঃ শহর কলকাতায় বেআইনি পার্কিং (Illegal Parking) সমস্যা আজকের নয়। অনেক রাস্তার দু’পাশে পরপর গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কোথাও আবার ফুটপাথ দখল করে পার্ক করা হয় গাড়ি বা বাইক। এবার সেই সমস্যা দূর করতে নতুন অ্যাপ আনতে চলেছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। ফের চালুর পথে অ্যাপ নির্ভর পার্কিং ব্যবস্থা।

অ্যাপ নির্ভর পার্কিং চালুর পথে কলকাতা পুরসভা | (Kolkata Municipal Corporation)

বেআইনি পার্কিং রুখতে ২০২৩ সালে একটি অ্যাপ আনার কথা বলেছিলেন কলকাতার তৎকালীন মেয়র ফিরহাদ হাকিম। তবে অভিযোগ, সেই পরিকল্পনা কখনও বাস্তবায়িত হয়নি। এবার পুরনো ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন অ্যাপ তৈরি করে শহরের বেআইনি পার্কিং সমস্যা মেটাতে উদ্যোগী পুরসভা কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ ব্যাঙ্কশাল আদালতে আইনজীবীদের একাংশকে হামলার অভিযোগে অ্যাকশন পুলিশের! গ্রেফতার BJP নেতা

জানা গিয়েছে, নতুন উদ্যোগে আগের আমলের প্রযুক্তিগত ত্রুটিবিচ্যুতি এড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পুরসভা স্পষ্ট জানিয়েছে, অনুমোদিত ও নির্দিষ্ট পার্কিংয়ের জায়গাতেই এবার থেকে গাড়ি ও বাইক পার্ক করতে হবে। প্রত্যেকটি চিহ্নিত পার্কিং স্পটে প্রতি ঘণ্টায় কত টাকা করে ফি দিতে হবে সেটাও স্পষ্টভাবে উল্লেখ থাকবে। পাশাপাশি যেসব কর্মী পার্কিংয়ের দায়িত্বে থাকবেন, তাঁদের নির্দিষ্ট পোশাক ও সচিত্র পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, ফুটপাথের উপর কোনও ভাবে গাড়ি বা বাইক আর রাখা যাবে না। নতুন অ্যাপের মাধ্যমে পার্কিং ফি, তথ্য ও বেআইনি পার্কিং বিষয়ক নজরদারি আরও স্বচ্ছ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এবারের অ্যাপ নির্ভর পার্কিং ব্যবস্থা যাতে একেবারে ত্রুটিমুক্ত হয়, সেটা নিশ্চিত করতে চাইছে পুরসভা ও পুলিশ।

Kolkata Municipal Corporation

কলকাতার বহু রাস্তায় বেআইনি পার্কিংয়ের সমস্যা দেখা যায়। ফুটপাথে পরপর গাড়ি, বাইক দাঁড়িয়ে থাকার কারণে সাধারণ পথচারীরাও অনেক সময় হাঁটার জায়গা পান না। এবার সেই সমস্যা দূর করতেই অ্যাপ আনতে চলেছে কলকাতা পুরসভা।