বাংলাহান্ট ডেস্ক : কাল বাদে পরশু মহালয়া (Mahalaya 2026)। আগামী ১০ অক্টোবর শনিবার পিতৃপক্ষ শেষ হয়ে শুরু হবে মাতৃপক্ষ। পিতৃপুরুষের তর্পণ, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর কণ্ঠে ‘মহিষাসুরমর্দিনী’ শুনে দিন শুরু হয় অধিকাংশ বাঙালির। মহালয়ার আর কদিন পরেই পুজো। এদিন অনেকেই কেনাকাটার প্ল্যান করে থাকেন। এমনকি মহালয়ার দিনে সোনাদানা বা গাড়ির মতো বিশেষ জিনিস কেনার পরিকল্পনাও করে থাকেন। কিন্তু মহালয়ার দিন কিছু জিনিস কেনা অশুভ বলে মনে করা হয়।
মহালয়ার (Mahalaya 2026) দিন কী কী কেনা উচিত নয়
অনেকে মহালয়ার বিশেষ দিনে সোনার গয়না কিনে থাকেন। কিন্তু মহালয়া পালিত হয় অমাবস্যা তিথিতে। প্রেতকর্মের জন্য উপযুক্ত হওয়ায় সোনার গয়না কেনার জন্য মোটেই শুভ নয় এই দিন। মনে করা হয় এতে কপালের উপরে খারাপ প্রভাব পড়তে পারে।

কিনবেন না বিশেষ জিনিস: গাড়ি বা বাইকের মতো বিশেষ জিনিসও এদিন না কেনাই ভালো। এমনকি আগে থেকে বায়না ধরে রাখলেও ওই দিন ডেলিভারি নেওয়া যাবে না। এতে গাড়ি বা বাইকটি দীর্ঘদিন সঙ্গে থাকবে না বলে মনে করা হয়। বহু মানুষ এই বিশেষ দিনে (Mahalaya 2026) নতুন ফ্ল্যাট বা জমি কেনেন। কিন্তু শাস্ত্র মতে, মহালয়ার দিন এগুলি না কেনাই ভালো। তাই এই দিন ঘরবাড়ি কেনার কাজ এড়িয়ে চলুন।
আরও পড়ুন : খেলার মাঠের সাফল্যের পুরস্কারে চাকরি! ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত নবান্নের
এড়িয়ে চলুন এই জিনিস: বিশেষজ্ঞরা বলছেন, কোনও বিলাসবহুল জিনিস মহালয়ার দিনে না কেনাই ভালো। সেটা কোনও বৈদ্যুতিন যন্ত্র হতে পারে, মোবাইল বা ল্যাপটপও হতে পারে। এমন কিছু মহালয়ার দিন না কেনাই ভালো।
আরও পড়ুন : আরও আড়াই মাস পিছিয়ে যাচ্ছে MDR চালুর সময়, পুজোর মরশুমে চার্জ বসবে না UPI-তে?
এবার মহালয়া পড়েছে শনিবার। অনেকেই শেষ মুহূর্তের কেনাকাটার জন্য বেছে নিতে পারেন মহালয়ার দিনটিকে। কিন্তু ওই দিন পুজোর কোনও জিনিস না কেনাই ভালো। ওইদিন বাদ দিয়ে অন্য দিন করুন পুজোর কেনাকাটা।













