দূর হল অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার সমস্যা! বিধায়কের হস্তক্ষেপে পুজোর আগেই কমল চিন্তা

Published on:

Published on:

Women receive Annapurna Yojana after MLA help
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আবেদনের পরেও বহু যোগ্য মহিলা অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) পাননি বলে অভিযোগ। এই নিয়ে রাজ্যের নানা প্রান্তে বিক্ষোভ, প্রতিবাদ হয়েছে। এই আবহে বিধায়কের হস্তক্ষেপে কিছু মহিলার অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার সমস্যা দূর হল। ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের (Government Scheme) টাকা ঢুকতেই বিধায়কের বাড়িতে মিষ্টি নিয়ে হাজির হন তাঁরা।

বিধায়কের হস্তক্ষেপে দূর হল অন্নপূর্ণা যোজনার সমস্যা | (Annapurna Yojana)

ঘটনাস্থল দুর্গাপুর পূর্ব। সেখানকার কয়েকজন মহিলা প্রযুক্তিগত সমস্যার কারণে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছিলেন না। দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বিষয়টি জানা মাত্রই পদক্ষেপ নেন। তাঁর হস্তক্ষেপের পর প্রয়োজনীয় ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার ব্যবস্থা করা হয়।

আরও পড়ুনঃ অনেকটা কমল আমজনতার ভোগান্তি! ডেথ সার্টিফিকেট নিয়ে নয়া নির্দেশিকা জারি রাজ্যের

এরপরেই ওই মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা চলে আসে। প্রকল্পের টাকা পাওয়ার পর প্রতীকী টাকা জমানোর ভাঁড়ে বিধায়কের জন্য মিষ্টি নিয়ে তাঁর বাড়িতে হাজির হন মহিলারা। বিজেপি বিধায়ক চন্দ্রশেখরের হাতে মিষ্টি তুলে দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।

উপভোক্তারা জানান, অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার কথা জানানোর পরেই বিধায়কের উদ্যোগে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। তাঁর হস্তক্ষেপের পর ৩ হাজার টাকা করে আসায় তাঁরা অত্যন্ত খুশি। এর জন্য বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও ধন্যবাদ জানিয়েছেন ওই মহিলারা।

Annapurna Yojana

এদিকে বিধায়ক জানিয়েছেন, প্রযুক্তি কিছু সমস্যার কারণে কোনও কোনও জায়গায় উপভোক্তাদের কিছু সমস্যা হচ্ছে। তবে সকল যোগ্য মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন বলে আশ্বস্ত করেছেন তিনি।

বিজেপি সরকারের অন্নপূর্ণা যোজনার মাধ্যমে রাজ্যের মহিলাদের মাসে মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যের প্রায় ১ কোটি ৬০ লাখ মহিলার কাছে এই সুবিধা পৌঁছে গিয়েছে। এবার দুর্গাপুর পূর্বের বিধায়কের হস্তক্ষেপে আরও কয়েকজন টাকা না পাওয়া মহিলার সমস্যা দূর হল।