গম্ভীর নন, এই মেন্টরের পরামর্শে সফল হচ্ছেন শ্রেয়স! খুব শীঘ্রই ছুঁয়ে ফেলবেন কোহলির এই বিরাট রেকর্ড

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় অধিনায়ক হিসেবে তার যাত্রার শুরুটা খুব একটা ভালো হয়নি। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে তার নেতৃত্বে একটিও ম্যাচ জিততে পারেনি ভারতীয় দল (Indian Cricket Team)। কিন্তু তারপর থেকেই আমূল পরিবর্তন হয়েছে পরিস্থিতির। শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে টানা ১০ ম্যাচ জিতে ফেলেছে ভারত। খারাপ সময়ে তার ওপর ভরসা রেখেছিলেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এখন সেই ভরসার দাম দিচ্ছেন মুম্বাইয়ের এই তারকা ক্রিকেটার।

মাঝে দল জিতলেও ব্যাট হাতে নিজে খুব একটা সাফল্য পাচ্ছিলেন না শ্রেয়স আইয়ার। এশিয়ান গেমসে ভারত স্বর্ণপদক জিতলেও মাঠে নেমে তিনি মনে রাখার মতো কিছু করতে পারেননি। নিজেও নিজের এই সমস্যার দিকটা নজরে রেখেছিলেন ভারতীয় অধিনায়ক। তাই জাপান থেকে ফিরেই তিনি যোগাযোগ করেন প্রাক্তন ভারতীয় ব্যাটিং কোচ অভিষেক নায়ারের সাথে।

এশিয়ান গেমসে মাঠে নেমেই নিজের টেকনিকে কিছু সমস্যা অনুভব করেন শ্রেয়স। আগের মতো সহজে শটে জোর লাগাতে পারছিলেন না ভারতীয় অধিনায়ক। ফলে বড় শট খেলে বল বাউন্ডারি পার করাতে গিয়ে সমস্যায় পড়ছিলেন তিনি। কিন্তু সেই সমস্যা কাটাতে বর্তমান ভারতীয় কোচ সিতাংশু কোটাকের বদলে ২০২৪-এর জুলাই থেকে ২০২৫-এর এপ্রিল অবধি ভারতের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করা অভিষেক নায়ারের সঙ্গে যোগাযোগ করেন তিনি।

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে নায়ার বলেছেন, “ও (শ্রেয়স আইয়ার) নিজেই নিজের সমস্যার বিষয়টা বুঝতে পেরেছিল। তাই বিষয়টি মূলত ছিল ঘণ্টা দুয়েক বসে সমস্যাটা নিয়ে আলোচনা করা এবং এটা নিশ্চিত করা যে, বল হিট করার আগেই যেন নিজের পজিশনিং এবং মুভমেন্ট নিয়ে যেন ও বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে এবং বলটি ঠিকভাবে মারার মতো আত্মবিশ্বাস তার মধ্যে থাকে। সেই লক্ষ্যে ওর ব্যাটিং গ্রিপেও সামান্য কিছু পরিবর্তন আনা হয়।” আর সেই আলোচনার পরেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪১ বলে অপরাজিত শতরান করে ভারতকে ম্যাচ জেতান শ্রেয়স। 

আজ অবধি ভারতীয় দলের জার্সিতে রান তাড়া করার অপরাজিত থেকে হাফসেঞ্চুরি করে ম্যাচ জেতানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। তার সাথে এই তালিকায় যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা, লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদব। তারা প্রত্যেকেই এই কাজটি করেছেন ৪ বার। ভারতীয় ব্যাটারদের মধ্যে এই তালিকায় সবচেয়ে এগিয়ে বিরাট কোহলি। তিনি মোট ১১ বার অপরাজিত থেকে হাফসেঞ্চুরি করে ভারতীয় দলকে ম্যাচ জিতিয়েছেন। এই সিরিজে আর একবার সেই কাজটি করতে পারলে শ্রেয়স আইয়ার দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে ৫ বার এই নজির ছোঁয়ার রেকর্ড গড়তে পারবেন।