পুজোর মুখে ফের বৃষ্টি, মহালয়ার আগে কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

Published on:

Published on:

Weather takes a turn before mahalaya
Follow

বাংলা হান্ট ডেস্ক: রাত পোহালেই মহালয়া। পাশাপাশি পুজো প্রস্তুতি প্রায় সকলেরই শেষের দিকে। তবে তার মধ্যেই ফের একবার দেখা দিল বৃষ্টির ভ্রুকুটি। শুক্রবার কলকাতা সহ দক্ষিণ বংশের একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর (Weather)। পাশাপাশি উত্তরবঙ্গের ছবিটাও যে খুব একটা আলাদা তা নয়। কারণ দার্জিলিং থেকে আলিপুরদুয়ারেরসহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মহালয়ার আগে আবহাওয়ার ভোলবদল (Weather)

আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, কলকাতার আকাশ আংশিক ভাবে মেঘলা থাকবে। পাশাপাশি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শহরের বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে (Weather)। এছাড়াও কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে।

তবে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও নদিয়াতেও একই পূর্বাভাস রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের কিছু জায়গায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া-সহ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Weather takes a turn before mahalaya

আরও পড়ুন: আবারও বাড়ল সোনার দাম! গয়না কেনার আগে জেনে নিন আজকের লেটেস্ট রেট

শনিবার থেকে দক্ষিণবঙ্গের মূলত শুষ্ক আবহাওয়া ফেরার সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বৃষ্টিপাত আগে থেকে কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া:

দক্ষিণবঙ্গের (Weather) পাশাপাশি উত্তরবঙ্গেও শুক্রবার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে (Weather)। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুরে। পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল অর্থাৎ- দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার সহ জলপাইগুড়ির ওপরে বৃষ্টিপাতের প্রবণতা তুলনামূলক বেশি থাকবে।