IPL ২০২৭-এর আগে CSK-তে বড় বদল! ১৫ বছর পর দল থেকে বিচ্ছিন্ন হলেন এই কিংবদন্তি

Published on:

Published on:

Big changes for Chennai Super Kings ahead of IPL 2027.
Follow

বাংলা হান্ট ডেস্ক: IPL-এ ৫ বারের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ২০২৭-এর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (Indian Premier League) আগে তাদের সাপোর্ট স্টাফে বড় পরিবর্তন করছে। রিপোর্ট অনুযায়ী, ওই ফ্র্যাঞ্চাইজি তাদের কিংবদন্তি ব্যাটিং কোচ মাইকেল হাসির (Michael Hussey) সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। এদিকে, এই ঘটনার জেরে ‘মিস্টার ক্রিকেট’ নামে পরিচিত অস্ট্রেলিয়ান কিংবদন্তি CSK-র খেলোয়াড় ও কোচ হিসাবে তাঁর ১৫ বছরেরও বেশি সময়ের দীর্ঘ যাত্রার ইতি টানলেন।

IPL ২০২৭-এর আগে CSK (Chennai Super Kings)-এ বড় বদল:

১৫ বছর পর CSK ছাড়লেন মাইকেল হাসি: জানিয়ে রাখি যে, মাইকেল হাসি ২০১৮ সাল থেকে চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ হিসাবে দায়িত্ব পালন করছেন এবং ফ্লেমিংয়ের সঙ্গে মিলে দলের একাধিক শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রিপোর্ট অনুযায়ী, CSK ম্যানেজমেন্ট মাইকেল হাসিকে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছে। এমন কথাও শোনা যাচ্ছে যে, হাসি অন্যান্য আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গেও যোগাযোগ রাখছেন এবং IPL ২০২৭-এ অন্য কোনও দলের কোচিং স্টাফের অংশ হতে পারেন। যদিও, এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

Big changes for Chennai Super Kings ahead of IPL 2027.
মাইকেল হাসি

উল্লেখ্য যে, হাসির বিদায়ের পর চেন্নাই সুপার কিংস এখনও নতুন ব্যাটিং কোচের নাম ঘোষণা করেনি। তবে, কোচিং স্টাফের শীর্ষ পদগুলিতে ইতিমধ্যেই বড় পরিবর্তন আনা হয়েছে। যেখানে দীর্ঘদিনের হেড কোচ স্টিফেন ফ্লেমিংয়ের পরিবর্তে ভারতের প্রাক্তন ফাস্ট বোলার জহির খানকে নতুন হেড কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে এবং প্রাক্তন ফাস্ট বোলার মোহিত শর্মাকে বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: রেপো রেট বৃদ্ধির পর সুদের হার বাড়াল একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক! জানুন নতুন হার

ব্যাটার হিসাবে CSK-র হয়ে ১,৭৬৮ রান করেছেন: জানিয়ে রাখি যে, কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার আগে মাইকেল হাসি চেন্নাই সুপার কিংসের ব্যাটিংয়ের অন্যতম ভরসা ছিলেন। তিনি IPL-এর প্রথম মরসুমে CSK-তে যোগ দেন এবং ২০০৯ সাল বাদে ২০১৩ সাল পর্যন্ত একটানা ‘ইয়েলো আর্মি’-র হয়ে খেলেন।

আরও পড়ুন: উৎসবের মরসুমে ফের ঝটকা! ডাল কিনতে গেলে হবে বেশি খরচ, জানুন নতুন দাম

এদিকে, ২০১৪ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার পর, তিনি ২০১৫ সালে CSK-তে ফিরে আসেন। খেলোয়াড় হিসাবে মাইকেল হাসি চেন্নাইয়ের হয়ে ৫০ টি ম্যাচে ৪২.১০-এর আকর্ষণীয় এভারেজ এবং ১২৩.৬৪-এর স্ট্রাইক রেটে ১,৭৬৮ রান করেছেন।