বাংলা হান্ট ডেস্ক: দুর্গাপূজোর আগে ও পরে যাত্রী পরিষেবায় একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। জানাজার সাধারণ মানুষের কথা মাথায় রেখে বাড়ান হল শহরতলির ট্রেন পরিষেবা (Indian Railways)। শান্তিপুর কৃষ্ণনগর শাখায় দৈনিক ট্রেনের সংখ্যা বাড়ানোর পাশাপাশি চালু করা হচ্ছে শিয়ালদহ বজবজ এর মধ্যে পরীক্ষামূলক রাতের লোকাল ট্রেন পরিষেবা।
পুজোর পর শিয়ালদা-বজবজে রাতে নতুন ট্রেন (Indian Railways)
একই সঙ্গে শিয়ালদহ কৃষ্ণনগর শাখায় বাদকুল্লা স্টেশনের চারটি এসি ই এম ইউ লোকালের স্টপেজ দেওয়া হয়েছে। এই বিষয়ে রেলে তরফ থেকে দাবি করা হয়েছে, প্রতিদিনের যাত্রীদের যাতায়াত ব্যবস্থা স্বাচ্ছন্দময় করতে ও সুবিধাজনক করতে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে (Indian Railways)। বিশেষ করে অফিস যাত্রী, পড়ুয়া ও স্থানীয় যাত্রী এবং রাতের শিফটে কাজ করা কর্মীদের কথা মাথায় রেখে এই নতুন পরিষেবা গুলো চালু করা হচ্ছে। পাশাপাশি শান্তিপুর থেকে কৃষ্ণনগর সিটি জংশনের মধ্যে দৈনিক ট্রেন পরিষেবা বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: পনির খাচ্ছেন? ডেয়ারিতে বিরাট অভিযান, বাজেয়াপ্ত ১০ কুইন্টাল সন্দেহজনক পনির-সহ খাদ্যসামগ্রী
এতদিন এই রুটে প্রতিদিন একজোড়া ট্রেন চলত। এবারটা বাড়িয়ে করা হয়েছে দুজোড়া। এই ট্রেনগুলি দিগনগর হল্ট হয়ে চলবে। এছাড়াও নতুন সুচি অনুযায়ী শান্তিপুর থেকে সকাল ৯:৩৪ মিনিটে ছাড়বে একটি আপ লোকাল ট্রেন।
কৃষ্ণনগর সিটি সেটি পৌঁছাবে সকাল ১০:৭ মিনিটে। অপরদিকে কৃষ্ণনগর সিটি থেকে সকাল ১০:১৭ মিনিটে ছাড়বে যেতে সকাল ১০:৪৩ মিনিটে শান্তিপুর পৌঁছবে। পাশাপাশি রাতের যাত্রীদের জন্য রয়েছে বড় সিদ্ধান্ত। শিয়ালদহ থেকে বজবজ এর মধ্যে চালু আছে পরীক্ষামূলকভাবে রাতের লোকাল ট্রেন।
এর ফলে এসি লোকাল পরিষেবা পেতেও নতুন স্টপেজ সংযুক্ত করা হয়েছে। শিয়ালদহ কৃষ্ণনগর সিটি জংশন শাখায় বাদকুল্লা স্টেশন এ চারটি এসি ই এম ইউ লোকাল ট্রেনের পরীক্ষামূলক স্টপেজ দেওয়া হয়েছে। এর ফলে শহরতলীর যাত্রীদের একাংশ সরাসরি এসি লোকালের সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে।
অপরদিকে,রবিবার বাদে, ৩১৮৪৫ নম্বর আপ শিয়ালদা-কৃষ্ণনগর সিটি জংশন এসি ইএমইউ বাদকুল্লা স্টেশনে বেলা ১১টা ৫৩ মিনিট থেকে ১১টা ৫৪ মিনিটের মধ্যে দাঁড়াবে। অন্যদিকে ৩১৮৪৬ নম্বর ডাউন কৃষ্ণনগর সিটি জংশন-শিয়ালদা এসি ইএমইউ বাদকুল্লায় দুপুর ১টা ৪০ মিনিট থেকে ১টা ৪১ মিনিটের মধ্যে দাঁড়াবে।
রবিবারের জন্য আলাদা সময়সূচিও রাখা হয়েছে। ৩১৮৪৭ নম্বর আপ শিয়ালদা-কৃষ্ণনগর সিটি জংশন এসি ইএমইউ বাদকুল্লায় দুপুর ১টা ৫৯ মিনিট থেকে ২টোর মধ্যে দাঁড়াবে। আর ৩১৮৪৮ নম্বর ডাউন কৃষ্ণনগর সিটি জংশন-শিয়ালদা এসি ইএমইউ বিকেল ৪টা ১৫ মিনিট থেকে ৪টা ১৬ মিনিটের মধ্যে বাদকুল্লায় থামবে (Indian Railways)।













