৪ সপ্তাহে উধাও ৫১ বিলিয়ন ডলার! ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে ক্রমশ পতন

Published on:

Published on:

India's foreign exchange reserves are gradually falling, know the details.
Follow

বাংলা হান্ট ডেস্ক: পশ্চিম এশিয়ায় সঙ্কট এখনও বজায় রয়েছে। এই আবহেই ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার
(Foreign Exchange Reserves) টানা চতুর্থ সপ্তাহে তীব্রভাবে হ্রাস পেয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) তথা RBI-র তথ্য অনুসারে, ২ অক্টোবর, ২০২৬-এ শেষ হওয়া সপ্তাহে এই হ্রাসের পরিমাণ ছিল প্রায় ১৩ বিলিয়ন ডলার। এর এক সপ্তাহ আগে এই হ্রাসের পরিমাণ ছিল ১৮ বিলিয়ন ডলারেরও বেশি। তার আগের সপ্তাহে এটি প্রায় ১৫ বিলিয়ন ডলার এবং তারও আগের সপ্তাহে প্রায় ৫ বিলিয়ন ডলার কমেছিল। এর মানে হল, মাত্র ৪ সপ্তাহে ৫১.১ বিলিয়ন ডলারের পতন ঘটেছে। তবে, ২০২৬ সালের ৪ সেপ্টেম্বর পর্যন্ত টানা ১০ সপ্তাহ ধরে ভারতের (India) বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে বৃদ্ধি দেখা গিয়েছিল।

ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে (Foreign Exchange Reserves) ক্রমশ পতন:

বৈদেশিক মুদ্রার ভাণ্ডার আবারও হ্রাস পেল: গত শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রকাশিত তথ্য অনুসারে, ২ অক্টোবর, ২০২৬-এ শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে ১২.৭৫২ বিলিয়ন ডলারের পতন ঘটেছে। এর এক সপ্তাহ আগেও এতে ১৮.৩৪৩ বিলিয়ন ডলারের তীব্র পতন দেখা গিয়েছিল। তার আগের সপ্তাহে ১৪.৮৮১ বিলিয়ন ডলার এবং গত ১১ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে ৪.৯২৪ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছিল। শুধুমাত্র এই ৪ সপ্তাহেই বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৫১,১০০ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে। বর্তমানে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার এখন ৭৩৪,৬০৬ বিলিয়ন ডলারে নেমে এসেছে। এর আগে, ২০২৬ সালের ৪ সেপ্টেম্বর, এটি সর্বকালের সর্বোচ্চ ৭৮৫,৭০৬ বিলিয়ন ডলারে পৌঁছেছিল।

India's foreign exchange reserves are gradually falling, know the details.

FCA-তেও উল্লেখযোগ্য হ্রাস: জানিয়ে রাখি যে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা RBI কর্তৃক প্রকাশিত সাপ্তাহিক তথ্য অনুসারে, ২ অক্টোবর, ২০২৬-এ শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রা সম্পদ তথা ফরেন কারেন্সি অ্যাসেট ১০.৬৬৪ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে। এর এক সপ্তাহ আগেও ভারতে এই পরিমাণ ১৫.৫৭০ বিলিয়ন ডলার কমেছিল। এই সর্বশেষ হ্রাসের ফলে, FCA রিজার্ভ কমে ৬০৪.৭৪৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। উল্লেখ্য যে, দেশের মোট বৈদেশিক মুদ্রা ভাণ্ডারের একটি উল্লেখযোগ্য অংশই হলো বৈদেশিক মুদ্রা সম্পদ (FCA)। ডলারে প্রকাশিত বৈদেশিক মুদ্রার সম্পদে ইউরো, পাউন্ড এবং ইয়েনের মতো মার্কিন নয় এমন মুদ্রাগুলোর ওঠানামার প্রভাবও অন্তর্ভুক্ত থাকে।

আরও পড়ুন: T20-তে ২৪৯ রান করেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের পরাজয়! কী জানালেন অধিনায়ক শ্রেয়স?

SDR-এ বৃদ্ধি: জানিয়ে রাখি যে, রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে ভারতের স্পেশাল ড্রয়িং রাইটস তথা SDR ১৫ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। এর আগে এটি ৯৭ মিলিয়ন ডলার হ্রাস পেয়েছিল। ভারতের মোট SDR রিজার্ভ এখন বেড়ে ১৮.৬৫৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে রাখা ভারতের সংরক্ষিত মুদ্রার রিজার্ভ এই সপ্তাহে ১৫ মিলিয়ন ডলার হ্রাস পেয়েছে। এক সপ্তাহ আগেও এটি ৮৬ মিলিয়ন ডলার কমেছিল। এখন ভারতের IMF রিজার্ভ কমে ৪.৭৮৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: IPL ২০২৭-এর আগে CSK-তে বড় বদল! ১৫ বছর পর দল থেকে বিচ্ছিন্ন হলেন এই কিংবদন্তি

গোল্ড রিজার্ভও কমছে: উল্লেখ্য যে, সংশ্লিষ্ট সপ্তাহে সোনার দাম সামান্য কমেছে। এর ফলে রিজার্ভ ব্যাঙ্কের স্গোল্ড রিজার্ভের ভ্যালু ২.২৮৮ বিলিয়ন ডলার কমে গেছে। এক সপ্তাহ আগে এই ভ্যালু কমেছিল ২.৫৯১ বিলিয়ন ডলার। রিজার্ভ ব্যাঙ্কের গোল্ড রিজার্ভের ভ্যালু এখন কমে ১০৬.৪১৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। উল্লেখ্য যে, ২০২৬ সালের মার্চ মাসের শেষে RBI-এর কাছে ৮৮০.৫২ টন সোনা ছিল। এটি দেশের মোট ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের প্রায় ১৬.৭ শতাংশের প্রতিনিধিত্ব করে। তাই, এর ভ্যালুর যেকোনও হ্রাস সামগ্রিক বৈদেশিক মুদ্রার ভাণ্ডারকে প্রভাবিত করে।