বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সাম্প্রতিক অতীতে বারবার ভারতীয় দলের (Indian Cricket Team) বোলারদের পারফরম্যান্স আলোচনার বিষয় হয়ে ওঠেছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) ওডিআই সিরিজের শেষ ম্যাচে স্কোরবোর্ডে ৩৫১ রান তুলেও সেই রান ডিফেন্ড করতে ব্যর্থ হয় বোলাররা। এরপর টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ২৫০ রানের টার্গেট রক্ষা করতেও ব্যর্থ হয় অনভিজ্ঞ এই বোলিং আক্রমণ। অনেকেই এই পারফরম্যান্সের পর ভারতীয় ক্রিকেট বোর্ডকে (BCCI) কড়া পদক্ষেপ নিতে অনুরোধ করেছেন। কিন্তু নিজের দলের বোলারদের দোষ দিচ্ছেন না প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
সাম্প্রতিক সময়ে হোম সিরিজগুলিতে বারবার ব্যাটিং-বান্ধব উইকেট প্রস্তুত করেছে বিসিসিআই। ফলে ভারতের ব্যাটাররা সেই পরিস্থিতিতে যতটা সফল, ঠিক ততটাই ব্যর্থ ভারতীয় দলের বোলাররা। সিনিয়র, অভিজ্ঞ তারকা বোলারদের বদলে সাম্প্রতিক অতীতে গৌতম গম্ভীর ভারতীয় দলে বার বার সুযোগ দিয়েছেন তরুণ বোলারদের। তারা ব্যর্থ হলেও তিনি এখন তাদের ওপর থেকে ভরসা হারাচ্ছেন না। বরং তিনি বিসিসিআইয়ের ব্যাটিং-বান্ধব পিচে সিরিজ আয়োজনের বিষয়টি নিয়েই অসন্তোষ প্রকাশ করেছেন।

গম্ভীর রাঁচিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হারের পর বলেছেন, “ব্যাট ও বলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই কে না চায়? অবশ্যই। আপনারা যা চান, আমরাও তা-ই চাই। আপনারা যদি সমানে-সমান লড়াই চান, তবে আমরাও সেটাই চাই; কারণ বোলাররা তো আমাদেরই বোলার, তাই না? তারা তো আর বাইরের কেউ নন, তাদের কেরিয়ারও ঝুঁকির মুখে পড়ছে। এই ড্রেসিংরুমে জায়গা করে নিতে তারাও কঠোর পরিশ্রম করেছেন, এমন নয় যে তারা বিনা পরিশ্রমে ভারতীয় দলে সুযোগ পাচ্ছে। তারাও অনেক পরিশ্রম করেছেন। তাই ব্যাট আর বলের লড়াইটা যদি সমানে-সমান হয়, তবে সেটাই ন্যায্য হবে এবং আরও ভালো মানের ক্রিকেট দেখা যাবে।”
আরও পড়ুন: বিশ্বকাপের পর কোহলি অবসর নিলে ভারতীয় দলে তার জায়গা নেবে কে? বলে দিলেন প্রাক্তন ওপেনার
দলের খারাপ ফিল্ডিং প্রসঙ্গেও ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছেন তিনি। ভারতের প্রধান কোচ এই বিষয়ে বলেছেন, “আমি কাউকে কোনও দোষ দিচ্ছি না। আসল কথা হলো, আমরা ২৫০ রানের পুঁজি হাতে পেয়েও তা ডিফেন্ড করতে পারিনি। ওরা (ওয়েস্ট ইন্ডিজ) দুর্দান্ত ব্যাটিং করেছে এবং তারাই এই ম্যাচে জয়ের যোগ্য দাবিদার ছিল। আমাদের এখনও অনেক কাজ বাকি। টস তো আর আমাদের হাতে নেই। ক্যাচ মিস হতেই পারে, অতীতেও এমনটা হয়েছে এবং ভবিষ্যতেও হবে। কেউ ইচ্ছে করে ক্যাচ ছাড়ে না, তাই এ জন্য কাউকে দোষ দেওয়া যায় না।”
আরও পড়ুন: গিলরা হারতেই উঠলো রোহিতের নেতৃত্বর প্রসঙ্গ! তার এই রেকর্ড ভাঙতে পারবেন না কোনও ভারতীয়?
তবে গম্ভীর কাউকে দোষ না দিলেও বিসিসিআইয়ের থেকে দায়িত্ব প্রাপ্ত নতুন নির্বাচক প্রধান প্রজ্ঞান ওঝা ইতিমধ্যেই অভিজ্ঞ সিনিয়র বোলারদের দলে ফেরানোর প্রক্রিয়া আরম্ভ করে দিয়েছেন। নিউজিল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজে দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার। চলতি সিরিজে তরুণ বোলাররা পারফরম্যান্সে ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ হলে ভবিষ্যতে মহম্মদ সামির মতো তারকাদেরও দলে ফেরাতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড।













