বাংলাহান্ট ডেস্ক: পুজোর মুখে ভয় ধরাচ্ছে নিম্নচাপ। গত সপ্তাহে বৃষ্টির পর বর্তমানে তার দাপট কমেছে অনেকটাই। পুজোর মধ্যে কি ফের ভিজবে বঙ্গ? আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে ফের। এর জেরে কি ফের বৃষ্টি শুরু হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal Weather)? এক ক্লিকে দেখে নিন আবহাওয়ার আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
আবহাওয়া দপ্তর বলছে, থাইল্যান্ড উপসাগরে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত আজকের মধ্যে আন্দামান সাগরে পৌঁছতে পারে। যা ১৩ অক্টোবর নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের রূপ নিতে পারে। এই নিম্নচাপটি উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে। তবে আপাতত এর জেরে তেমন কোনো দুর্যোগের সম্ভাবনা নেই।
আবহাওয়া দপ্তর বলছে, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় মূলত শুষ্ক আবহাওয়া থাকতে পারে। অতি হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু অংশে। বুধবার নাগাদ বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে।
আবহাওয়া দপ্তর বলছে, বুধবার রাজ্যে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় প্রায় ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ১৭ অক্টোবর বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী জেলাগুলিতে। যদিও ভারী বৃষ্টি হবে না। বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। পুজোর মধ্যে আপাতত আবহাওয়ার বড়সড় দুর্যোগের সম্ভাবনা নেই।

আরও পড়ুন: ষষ্ঠীর আগেই মিলবে ২০ শতাংশ অতিরিক্ত DA সহ অগ্রিম বেতন! পুলিশকর্মীদের জন্য ঘোষণা মুখ্যমন্ত্রীর
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update
উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং-সহ উপরের পার্বত্য এলাকার কিছু অংশে খানিকটা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। সেভাবে ভিজবে না কোনো জেলাই। সপ্তাহান্তে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তবে পুজোর মধ্যে দুর্যোগের সম্ভাবনা আপাতত নেই উত্তরবঙ্গেও।













