বাংলাহান্ট ডেস্ক : দইয়ের উপকারিতা প্রচুর। দোকান থেকে কেনার পাশাপাশি বাড়িতেও দই পাতানো যায়। পেট ঠাণ্ডা রেখে শরীরের ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে দই। তবে দোকান থেকে নয়, বাড়িতেই পাতা দই (Kitchen Hacks) খাওয়া উচিত। তবে অনেকের অভিযোগ, বাড়িতে দই পাতলে তা ঠিক দোকানের মতো জমে না। দইয়ে জল কেটে যায়।
বাড়িতে দই (Kitchen Hacks) পাতলে হয় না জমাট
দোকান থেকে কেনা দই হয় জমাট। কিন্তু বাড়িতে দই পাতলেই তা জল কেটে যায়। কিছু নিয়ম মেনে দই পাতলেই তা হবে দোকানের মতোই জমাট। দুধ ফোটানো এবং সঠিক তাপমাত্রায় ঠাণ্ডা করা জরুরি। এরপর দুধ ঠাণ্ডা করতে হবে। তবে একেবারে ঠাণ্ডা করে ফেলবেন না। দুধে আঙুল ডুবিয়ে দেখুন। হালকা গরম লাগলে তা দই পাতার জন্য একদম সঠিক।

কোন দুধ দই পাতার জন্য ঠিক: দুধে সাধারণত ৩%, ৬%, ৯% ফ্যাট থাকে। দই তৈরির জন্য ৯ শতাংশ ফ্যাট যুক্ত ফুল ক্রিম দুধ সবথেকে ভালো। দুধে ফ্যাটের পরিমাণ যত বেশি হবে দই তত ঘন, মসৃণ হবে। তবে টোনড বা কম ফ্যাট যুক্ত দুধ দিয়ে তৈরি দই পাতলে তা থেকে জল ছাড়ে। মাটির পাত্রে দই (Kitchen Hacks) পাতলে তা সবথেকে ভালো। মাটির পাত্র অতিরিক্ত আর্দ্রতা শুষে নেয়। এর ফলে দই অনেকটা ঘন হয়।
আরও পড়ুন : মাছ-মাংস নয়, বাসি পাউরুটি দিয়েই বানান স্বাস্থ্যকর স্ন্যাক্স
কীভাবে পাতবেন দই: দুধ সঠিক তাপমাত্রায় এলে তাতে মিশিয়ে দিন এক চামচ টাটকা দই। এবার পাত্রে ঢাকনা চাপা দিয়ে মোটা কাপড় দিয়ে জড়িয়ে রেখে দিন। এতে ভেতরের তাপমাত্রা বজায় থাকে, দই তাড়াতাড়িও জমবে। দই জমে গেলে সঙ্গে সঙ্গে না খেয়ে ১-২ ঘন্টা রেখে দিন ফ্রিজে। ঠাণ্ডা তাপমাত্রা দইকে আরও ভালোভাবে সেট করবে।
আরও পড়ুন : মহালয়াতেই হয়ে গেল ট্রায়াল রান, বড়দিনের আগেই চালু হতে পারে এই রুটের মেট্রো
সব জায়গায় ৯% ফ্যাট যুক্ত দুধ পাওয়া যায় না। সেক্ষেত্রে হালকা গরম দুধে ১-২ চামচ দুধের গুঁড়ো মেশালে দুধের সলিড অংশ বেড়ে যায়। এতে দুধ ঘন হয়।













