বিধ্বংসী হাফসেঞ্চুরি করে সূর্যকুমার যাদবের রেকর্ড ভাঙলেন অভিষেক শর্মা! ভারতীয় দলে তৈরি নতুন ইতিহাস

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাটিং করে ফের দুশোর বেশি রান স্কোরবোর্ডে তুলেছে ভারতীয় দল (Indian Cricket Team)। আর ভারতীয় দলের ব্যাটিংয়ের ক্ষেত্রে ফের সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। তারকা ভারতীয় ওপেনারের হাফসেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ২২৩ রান তুলেছে ভারত। তার পাশাপাশি প্রাক্তন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দু-দুটি রেকর্ড ভেঙে দিয়েছেন অভিষেক।

এদিন অপর ওপেনার সঞ্জু স্যামসন আউট হওয়ার পরেও নিজের পরিচিত ছন্দে ব্যাটিং করছিলেন অভিষেক। ১৮ বলে নিজের হাফসেঞ্চুরি সম্পূর্ণ করেন বাঁ-হাতি ওপেনার। তার ৩০ বলে ৬৯ রানের ইনিংসটি সাজানো ছিল ৬ টি চার ও ৫ টি ছক্কা সহযোগে। ফলস্বরূপ পাওয়ার প্লে-তেই ১ উইকেট খুঁইয়ে ৮৭ রান তুলেছিল ভারত। আর এদিন হাফসেঞ্চুরি সম্পূর্ণ করতেই সূর্যকুমারের ২ টি বড় রেকর্ড ভেঙে ফেলেছেন অভিষেক।

● প্রথমত, ইন্দোরের এই ম্যাচে বলের হিসেবে সূর্যকুমার যাদবকে টপকে দ্রুততম ভারতীয় ব্যাটার হিসেবে ২,০০০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি রান সম্পূর্ণ করেছেন তিনি। সূর্যকুমার যাদব এই কাজটি করেছিলেন ১,১৬৪ বল খেলে। অভিষেক মাত্র ১,০২৪ বল খেলে এই মাইলফলক টপকালেন।

আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত হারলেও ফর্মে ফিরলেন স্যামসন, ছুঁয়ে ফেললেন কোহলির বিরাট রেকর্ড

● দ্বিতীয়ত, এই নির্দিষ্ট ম্যাচে তিনি ফের একবার ২০০-র বেশি স্ট্রাইক রেট সহ হাফসেঞ্চুরি সম্পূর্ণ করেন। এর আগে সূর্যকুমার যাদব এককভাবে ভারতীয় দলে সবচেয়ে বেশিবার ২০০-এর বেশি স্ট্রাইক রেটে অর্ধশতরান সম্পূর্ণ করেছিলেন। ১৩ বার এই কাজ করেছেন সূর্যকুমার। এদিন সেই একই সংখ্যা ছুঁয়ে ফেলেছেন অভিষেক।

আরও পড়ুন: সময়ের টেস্ট একাদশ বেছে নিলো উইশডেন! ভারতীয় দল থেকে জায়গা পেলেন শুভমান গিল সহ ৪ তারকা

তার ব্যাটে ভর করেই মূলত ২২৩ রানের টার্গেট সেট করতে সক্ষম হয় ভারতীয় দল। তার পরে ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ রান করেন ঈশান কিষাণ (৩৭)। বেশ কিছু ভারতীয় ব্যাটার এদিন ভালো স্টার্ট করেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন।