Durga Puja 2026 Live Updates

আন্তর্জাতিক কন্যা শিশু দিবসে নতুন দায়িত্বে স্মৃতি মন্ধানা! হলেন ইউনিসেফ ইন্ডিয়ার ‘সেলিব্রিটি অ্যাডভোকেট’

Published on:

Published on:

Smriti Mandhana takes on new responsibilities on International Day of the Girl Child.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ১১ অক্টোবর, ২০২৬ তথা রবিবারে আন্তর্জাতিক কন্যা শিশু দিবসে, ইউনিসেফ ইন্ডিয়া ভারতীয় মহিলা ক্রিকেট দলের নবনিযুক্ত অধিনায়ক স্মৃতি মন্ধানাকে (Smriti Mandhana) নতুন দায়িত্ব দিয়েছে। মূলত, ইউনিসেফ ইন্ডিয়া জাতিসংঘের শিশু অধিকার সংস্থার ‘সেলিব্রিটি অ্যাডভোকেট’ (UNICEF India Celebrity Advocate) হিসাবে স্মৃতি মন্ধানার নিয়োগের কথা ঘোষণা করেছে। এই নতুন ভূমিকায়, স্মৃতি মন্ধানা শিশু ও কিশোরীদের জন্য সমান অধিকার এবং সুযোগের পক্ষে কাজ করবেন। ভারতীয় (India) ক্রীড়া জগতের এক আইকন এবং তরুণী ও কিশোরীদের রোল মডেল হিসাবে স্মৃতি মেয়েদের খেলাধুলা ও বিকাশের জন্য সমান সুযোগের পক্ষে কথা বলবেন। মূলত তিনি মেয়েদের ক্ষমতায়ন এবং তাঁদের স্বাস্থ্য ও সুস্থতার প্রসারে ইউনিসেফ ইন্ডিয়াকে সহায়তা করবেন। যা তাদের সামগ্রিক বিকাশে সহায়ক হবে। PTI-এর রিপোর্ট অনুযায়ী, এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্মৃতি মন্ধানা বলেন, ‘ইউনিসেফ ইন্ডিয়ার একজন সেলিব্রিটি অ্যাডভোকেট হিসাবে যুক্ত হতে পেরে আমি সম্মানিত। ছোটবেলায় ক্রিকেট খেলে আমি শিখেছি যে প্রতিটি স্বপ্নই একটি সুযোগ দিয়ে শুরু হয়। কঠোর পরিশ্রম, দৃঢ় সংকল্প এবং উৎসাহের মাধ্যমে সেই সুযোগটি অসাধারণ কিছুতে পরিণত হতে পারে। প্রত্যেক শিশু ও তরুণ-তরুণীর বড় স্বপ্ন দেখার এবং নিজেদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছনোর সুযোগ থাকা উচিত।’

আন্তর্জাতিক কন্যা শিশু দিবসে নতুন দায়িত্বে স্মৃতি মন্ধানা (Smriti Mandhana):

স্মৃতি মন্ধানা হলেন অধিনায়ক: জানিয়ে রাখি যে, অর্জুন পুরস্কার বিজয়ী স্মৃতি মন্ধানা ভারতীয় মহিলা ক্রিকেট দলের নবনিযুক্ত অধিনায়ক। এমনকি, তিনি ভারতকে ২০২৫ সালে তাদের প্রথম ICC মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলেরও গুরুত্বপূর্ণ সদস্যা ছিলেন। সেই একই বছরে তিনি এক ক্যালেন্ডার ইয়ারে ১,০০০-এর বেশি ODI রান করা প্রথম মহিলা হিসাবে বিবেচিত হন এবং ৫ টি ODI সেঞ্চুরি করে একটি রেকর্ড গড়েন। ২০২৬ সালে, তিনি মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান করা প্রথম মহিলা ক্রিকেটার হন। তিনি মহিলা আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরি করা প্রথম ব্যাটারও হয়েছেন। তিনি ২ বার ICC বর্ষসেরা মহিলা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।

জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম চ্যালেঞ্জ: উল্লেখ্য যে, হরমনপ্রীত কৌর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর মাত্র কয়েক ঘণ্টা পরেই স্মৃতি মন্ধানাকে দলের অধিনায়ক করা হয়েছে। অধিনায়ক হিসাবে মন্ধানার প্রথম পরীক্ষা হবে জিম্বাবোয়ের বিরুদ্ধে। তিনি জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩ T20 ও ৩ টি ODI ম্যাচের হোম সিরিজে স্থায়ী অধিনায়ক হিসাবে দলকে নেতৃত্ব দেবেন। T20 সিরিজটি আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হবে।

আরও পড়ুন: নবরাত্রি উপলক্ষে টাটার EV-তে ৩.৩৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড়! পেট্রোল-ডিজেল-CNG গাড়িতেও বাম্পার অফার

এদিকে, ইতিমধ্যেই BCCI মহিলা সিলেকশন কমিটি T20 এবং ODI দল ঘোষণা করেছে। T20 এবং ODI দলের জন্য ভিন্ন ভিন্ন খেলোয়াড়কে সহ-অধিনায়কত্ব দেওয়া হয়েছে। T20-তে এই দায়িত্ব দেওয়া হয়েছে শেফালি ভার্মাকে. অন্যদিকে ODI-তে দীপ্তি শর্মা সহ-অধিনায়ক। T20 এবং ODI দলের উইকেটরক্ষকের বিকল্পগুলিও ভিন্ন।

আরও পড়ুন: শুরু হচ্ছে উৎসবের সপ্তাহ! নবরাত্রি-দুর্গাপুজোয় কবে কবে বন্ধ থাকছে ব্যাঙ্ক? দেখুন তালিকা

T20-তে উইকেটরক্ষকের ভূমিকায় রিচা ঘোষের সঙ্গী হিসাবে জি কমলিনীকে নির্বাচিত করা হয়েছে। অন্যদিকে, ODI দলে এই দায়িত্ব দেওয়া হয়েছে যাস্তিকা ভাটিয়াকে। ভারত-জিম্বাবোয়ে T20 সিরিজটি রায়পুরে এবং ODI সিরিজটি ভাদোদরায় সম্পন্ন হবে। T20 ম্যাচ রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং ক্রিকেট স্টেডিয়ামে এবং ODI ম্যাচ কোটাম্বির ভিসিএ স্টেডিয়ামে সম্পন্ন হবে।