বাংলা হান্ট ডেস্ক: দেশজুড়ে শুরু হয়েছে নবরাত্রি। পাশাপাশি, দুর্গাপুজোর উৎসবও শুরু হচ্ছে। এমতাবস্থায়, উৎসবের মরসুমে নবরাত্রিতে ব্যাঙ্কগুলি কবে কবে বন্ধ (Bank Holidays) থাকছে তা নিয়ে গ্রাহকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। বর্তমান প্রতিবেদনে RBI (Reserve Bank of India) অনুযায়ী, নবরাত্রিতে ব্যাঙ্ক ছুটির তালিকায় কী রয়েছে তা উপস্থাপিত করা হল। জানিয়ে রাখি যে, নবরাত্রির (Navratri) প্রতিদিনই যে দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে, তা কিন্তু নয়। বরং, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)-এর সরকারি তালিকা অনুযায়ী, আগামী ১২ থেকে ১৮ অক্টোবরের মধ্যে চলা সপ্তাহে বেশিরভাগ শহরে ব্যাঙ্কগুলি যথারীতি খোলা থাকবে এবং কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকবে। এই সপ্তাহে কোনও রাষ্ট্রীয় ছুটি নেই। জানা গেছে, এই পুরো সময়কালে ব্যাঙ্কগুলি কেবল একদিন বন্ধ থাকবে। আগরতলা (ত্রিপুরা)-তে আগামী ১৭ অক্টোবর মহা সপ্তমীতে ব্যাঙ্কের শাখাগুলি বন্ধ থাকবে। দেশের বাকি অংশে ব্যাঙ্কের শাখাগুলির কার্যক্রম অপরিবর্তিত থাকবে এবং সমস্ত প্রধান শহরে ব্যাঙ্কগুলি খোলা থাকবে।
নবরাত্রি-দুর্গাপুজোয় কবে কবে বন্ধ থাকছে ব্যাঙ্ক (Bank Holidays)?
তবে, অক্টোবরের মাঝামাঝি ও শেষের দিকে নবরাত্রি ও দুর্গাপুজোর পরবর্তী পর্বের পাশাপাশি আরও বিভিন্ন উৎসবের আবহে বিভিন্ন রাজ্যের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। RBI-এর ছুটির তালিকা অনুযায়ী তা উপস্থাপিত করা হল।

১৭ অক্টোবর, ২০২৬ (শনিবার): মহাসপ্তমীর কারণে ত্রিপুরায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৯ অক্টোবর, ২০২৬ (সোমবার): দশহরা (মহাঅষ্টমী), মহানবমী, আয়ুধা পুজো, দুর্গাপুজো, বিজয়াদশমী এবং মহাঅষ্টমীর কারণে মণিপুর, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মিজোরাম, ওড়িশা, তামিলনাড়ু, আসাম, নাগাল্যান্ড, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং মেঘালয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২০ অক্টোবর, ২০২৬ (মঙ্গলবার): দশহরা, মহানবমী, বিজয়া দশমী আয়ুধা পুজা এবং দুর্গাপুজোর কারণে ওড়িশা, চণ্ডীগড় (কেন্দ্রশাসিত অঞ্চল), তামিলনাড়ু, উত্তরাখণ্ড, আসাম, তেলেঙ্গানা, অরুণাচল প্রদেশ, রাজস্থান, জম্মু ও কাশ্মীর (কেন্দ্রশাসিত অঞ্চল), ত্রিপুরা, গুজরাট, মিজোরাম, মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, কেরালা, নাগাল্যান্ড, পশ্চিমবঙ্গ, দিল্লি, গোয়া, বিহার, বিহার, কেরল এবং নাগাল্যান্ডে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
আরও পড়ুন: বৈভবের মধ্যেই খুঁজে পান নিজের প্রতিচ্ছবি! সূর্যবংশীর প্রশংসা করে বড় প্রতিক্রিয়া বীরেন্দ্র সেহবাগের
২১ অক্টোবর, ২০২৬ (বুধবার): বিজয়া দশমী এবং দুর্গাপুজা (দশাই) উপলক্ষে আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ কর্ণাটক, সিকিম, কেরালা এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২২ অক্টোবর, ২০২৬ (বৃহস্পতিবার): দুর্গাপুজো (দশাই) উপলক্ষে সিকিমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৩ অক্টোবর, ২০২৬ (শুক্রবার): দুর্গাপুজো (দশাই) উপলক্ষে সিকিমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৬ অক্টোবর, ২০২৬ (সোমবার): লক্ষ্মীপুজো, অ্যাকসেশন ডে (সংযুক্তিকরণ দিবস) এবং মহর্ষি বাল্মীকি জয়ন্তী উপলক্ষে ত্রিপুরায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৯ অক্টোবর, ২০২৬ (বৃহস্পতিবার): করভা চৌথ উপলক্ষে চণ্ডীগড় (কেন্দ্রশাসিত অঞ্চল), জম্মু ও কাশ্মীর (কেন্দ্রশাসিত অঞ্চল) এবং হিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৩১ অক্টোবর (২০২৬): সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে গুজরাট এবং হিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
ছুটির দিনেও কীভাবে ব্যাঙ্কিং কাজ করা যাবে: উল্লেখ্য যে, আপনার শহরে যদি কোনও ব্যাঙ্ক ছুটি থাকে অথবা ছুটির দিনে আপনার কোনও আর্থিক লেনদেন করার প্রয়োজন হয়, তাহলে চিন্তার কোনও কারণ নেই। ব্যাঙ্কের শাখাগুলো বন্ধ থাকা সত্ত্বেও গ্রাহকদের জন্য ডিজিটাল পরিষেবা যথারীতি চালু থাকে। এমতাবস্থায়, আপনি UPI থেকে শুরু করে নেট ব্যাঙ্কিং এবং মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যেকোনও সময় সহজেই টাকা পাঠাতে ও বিল পরিশোধ করতে পারেন। এছাড়াও, নগদ টাকা তোলার জন্য ATM পরিষেবা দিনরাত ২৪ ঘণ্টাই পাওয়া যায়। RBI-এর নিয়ম অনুযায়ী, ছুটির দিন সহ বছরে ৩৬৫ দিন, দিনে ২৪ ঘন্টা RTGS পরিষেবা পাওয়া যায়। তবে, যেসব কাজের জন্য ব্যাঙ্কের শাখায় যেতে হয় (যেমন নির্দিষ্ট কাগজপত্র জমা দেওয়া বা অন্যান্য সশরীরে উপস্থিতির কাজ) সেগুলোর জন্য ছুটির পর ব্যাঙ্ক পুনরায় খোলার জন্য অপেক্ষা করতে হবে।













