Durga Puja 2026 Live Updates

ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেলো ভারত! কিন্তু তারপরেও দুটি বিষয় নিয়ে চিন্তায় শ্রেয়স আইয়ার

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অভিষেক শর্মার (Abhishek Sharma) অসাধারণ ব্যাটিংয়ের পর ক্যারিবিয়ানদের সামনে ফের বড় টার্গেট সেট করেছিল ভারতীয় দল (Indian Cricket Team)। কিন্তু মরিয়া চেষ্টা করলেও ২২৪ রানের সেই টার্গেট তাড়া করতে ব্যর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ। দুর্দান্ত ফর্মে থাকা সাই হোপ-কে দ্রুত ফিরিয়ে প্রতিপক্ষের কোমড় প্রথমেই ভেঙে দিয়েছিলেন অর্শদীপ সিং। শেষপর্যন্ত ১৪ রানের ব্যবধানে ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) এই সিরিজে ২-১ ফলে এগিয়ে গেলেন শ্রেয়স আইয়াররা (Shreyas Iyer)।

এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে ভারতীয় দল। ৩০ বলে ৬৯ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন ওপেনার অভিষেক শর্মা। ভারতের জার্সিতে ২,০০০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি রান সম্পূর্ণ করেন তিনি। তাকে যোগ্য সঙ্গত দেন ঈশান কিষাণ। কিন্তু বাকি ভারতীয় ব্যাটাররা বড় রান করতে ব্যর্থ হওয়ার ২০ ওভারে ১০ উইকের খুঁইয়ে ২২৩ রানের বেশি তুলতে পারেনি মেন ইন ব্লুজ।

তারপর ম্যাচের দ্বিতীয় ওভারেই অর্শদীপ ড্রেসিংরুমে ফেরত পাঠান ফর্মে থাকা সাই হোপকে। এরপর কামিল পুরান ও অভিজ্ঞ শিমরণ হেটমায়ার একটি পার্টনারশিপ গড়ে তোলেন নিজেদের মধ্যে। কিন্তু দুশোর বেশি রান তাড়া করতে গিয়ে যে ভঙ্গিতে ব্যাটিং করা উচিত তার চেয়ে অনেক ধীরগতিতে ব্যাটিং করেছিলেন তারা। ফলে লোয়ার অর্ডারের ব্যাটারদের ওপর চাপ বেড়ে যায়। ফলে ২০৯ রানের বেশি তুলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

আরও পড়ুন: সময়ের টেস্ট একাদশ বেছে নিলো উইশডেন! ভারতীয় দল থেকে জায়গা পেলেন শুভমান গিল সহ ৪ তারকা

এদিন বল হাতে তিন উইকেট নেন অর্শদীপ সিং। দুটি গুরুত্বপূর্ণ উইকেট তোলেন অলরাউন্ডার নমন ধীর। একটি করে উইকেট নেন অক্ষর প্যাটেল ও নীতিশ কুমার রেড্ডি। কিন্তু তা সত্ত্বেও ক্যারিবিয়ানদের ২০০ রানের গণ্ডি টপকানো থেকে আটকাতে পারেননি শ্রেয়স আইয়ার। ফলে ম্যাচ জিতলেও ভারতীয় দলের বোলিং নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই গেলো।

আরও পড়ুন: তাকে না ফেরালে ক্ষতি হবে ভারতীয় দলের! গম্ভীরকে সরাসরি হুমকি দিলেন এই তারকা

এদিন প্রথম ইনিংসে ফের ব্যর্থ সঞ্জু স্যামসন। গত ম্যাচে অসাধারণ হাফসেঞ্চুরি করা এই তারকা ওপেনার ধারাবাহিকতা বজায় রাখতে চূড়ান্ত ব্যর্থ। এদিন ৬ বল খেলে মাত্র ৩ রান করে আউট হলেন তিনি। তার এই ধারাবাহিকতার অভাব প্রধান কোচ গৌতম গম্ভীরকে বারবার প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করাচ্ছে। যেখানে বৈভব সূর্যবংশীর মতো তারকা সুযোগের অপেক্ষায়, সেখানে ভারতীয় দলে কতদিন আর তাকে বয়ে বেড়ানো সম্ভব হবে তা নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে।