ফ্রায়েড রাইস-চিকেন কষায় জমজমাট মিড ডে মিল, দুই স্কুলের পড়ুয়াদের তিথিভোজন শিক্ষক শিক্ষিকাদের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : মিড ডে মিলে (Mid Day Meal) মেনুবদল। রোজকার ভাত ডাল বা খিচুড়ির বাইরে বেরিয়ে একদিন পেটপুরে অনুষ্ঠানবাড়ির ভোজ খেল পড়ুয়ারা। রঘুনাথগঞ্জ-২ ব্লকের ৩৩ নম্বর জোতকমল, ৯০ নম্বর জোতকমল-২ প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের করানো হয় তিথিভোজন। দুই স্কুলের দুজন শিক্ষক শিক্ষিকার ছেলেমেয়ের জন্মদিন উপলক্ষে এই ভোজের আয়োজন করা হয়।

দুই স্কুলের পড়ুয়াদের জন্য মিড ডে মিলে (Mid Day Meal) বিশেষ আয়োজন

পাশাপাশিই দুটি স্কুল। ৩৩ নম্বর জোতকমল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশিফ ইকবালের কন্যা আসিফা সুলতানা এবং ৯০ নম্বর জোতকমল-২ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সঞ্চিতা কর্মকারের পুত্র সৃজিৎ কর্মকারের জন্মদিন ছিল। সেই উপলক্ষে শুক্রবার তিথি ভোজনের আয়োজন করা হয়।

Students were given special mid day meal as birthday treat

কী ছিল মেনুতে: কেক কাটার পাশাপাশি স্কুল প্রাঙ্গণে নাচে গানেও মেতে ওঠে পড়ুয়ারা। দুই স্কুলের প্রায় ৫০০ জন ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা অংশ নেন ভোজে। এদিন মেনুতে (Mid Day Meal) ছিল এলাহি আয়োজন। ফ্রায়েড রাইস, আলুভাজা, আলু পটলের তরকারি, চিকেন কষা, চাটনি, দই, মিষ্টি ছিল এদিনের মেনুতে।

আরও পড়ুন : দুর্গাপুজোয় ঘুরে আসুন দিঘা, পর্যটকদের জন্য একগুচ্ছ বিশেষ আকর্ষণ সরকারের

কী বললেন শিক্ষক শিক্ষিকারা: ওই দুই শিক্ষক শিক্ষিকা বলেন, ‘ছাত্রছাত্রীরা আমাদের কাছে সন্তানের মতোই। তাই ছেলেমেয়ের জন্মদিনের আনন্দ স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে ভাগ করে নিলাম। শিশুরা সবাই খুব আনন্দ করেছে।’ জেলা শিক্ষা দফতরের মিড ডে মিল বিভাগের মুখ্য আধিকারিক সহ অনেকেই উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : তৃতীয়া থেকেই দুর্গাবাহিনীর টহলদারি, কিউআর কোডেই পুলিশ থেকে হাসপাতাল মিলবে যাবতীয় তথ্য

তাঁদের মতে, পড়ুয়াদের মাঝে মাঝে পুষ্টিগুণ সমৃদ্ধ ও নতুন নতুন খাবার খাওয়ানো উচিত। স্কুলের পঠনপাঠনের মান উন্নোয়নের আশ্বাসও দেওয়া হয়েছে।