Durga Puja 2026 Live Updates

একসঙ্গে জোড়া ফর্ম বাতিল, PF থেকে টাকা তোলার জন্য TDS নিয়মে বদল

Published on:

Published on:

EPFO Get PF Updates on WhatsApp
Follow

বাংলাহান্ট ডেস্ক : এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (EPFO) তরফে সম্প্রতি এক নতুন আপডেট এসেছে। সেখানে জানানো হয়েছে, ২০২৬-২৭ ট্যাক্স ইয়ার থেকে পিএফ উত্তোলনের উপর টিডিএস ছাড় দাবি করার জন্য ফর্ম ১৫ জি এবং ফর্ম ১৫ এইচ আর বৈধ থাকবে না। তার বদলে আয়কর আইন ২০২৫ এর অধীনে টিডিএস ছাড় দাবি করার জন্য পিএফ অ্যাকাউন্ট হোল্ডারকে ফর্ম ১২১ জমা দিতে হবে।

পিএফ (EPFO) এর টাকা তোলায় একসঙ্গে দুই ফর্ম বাতিল

ইপিএফওর তরফে সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে, ইপিএফ টিডিএস ছাড় দাবি করার জন্য ফর্ম ১৫ জি বা ১৫ এইচ আর বৈধ নয়। আয়কর আইন ২০২৫ অনুযায়ী, ২০২৬-২৭ আয়করবর্ষ থেকে শুধু ফর্ম ১২১ জমা দিয়েই টিডিএস ছাড় দাবি করা যাবে। এর আগে আবাসিক করদাতাদের তাদের বয়স ও যোগ্যতার উপরে নির্ভর করে ফর্ম ১৫ জি বা ফর্ম ১৫ এইচ এর মধ্যে একটি বেছে নিতে হত। তবে এখন নিয়মের বদল হয়েছে।

EPFO cancelled two forms

আগে কী নিয়ম ছিল: আগে ৬০ বছরের কম বয়সী ব্যক্তি, যাদের আনুমানিক মোট আয় করযোগ্য সীমার নীচে ছিল, তাদের জন্য ফর্ম ১৫ জি (EPFO) নির্বাচন করা হত। অন্যদিকে ৬০ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের ক্ষেত্রে নির্বাচন করা হত ফর্ম ১৫ এইচ। ২০২৬-২৭ করবর্ষ থেকে এই দুটি ফর্মই বাতিল করা হয়েছে।

 আরও পড়ুন : তৃতীয়া থেকেই দুর্গাবাহিনীর টহলদারি, কিউআর কোডেই পুলিশ থেকে হাসপাতাল মিলবে যাবতীয় তথ্য

কেন এই বদল: নিয়মের সরলীকরণ করতেই সংশ্লিষ্ট দুটি ফর্ম বাতিল করে একটিমাত্র ফর্ম ১২১ চালু করা হয়েছে। এর ফলে একাধিক ফর্ম বাছাই করার প্রয়োজনীয়তা দূর হবে।

আরও পড়ুন : ফ্রায়েড রাইস-চিকেন কষায় জমজমাট মিড ডে মিল, দুই স্কুলের পড়ুয়াদের তিথিভোজন শিক্ষক শিক্ষিকাদের

উল্লেখ্য, ফর্ম ১২১ কিন্তু স্বয়ংক্রিয় ভাবে আপনার পিএফ উত্তোলনকে করমুক্ত করে না। এটি শুধুমাত্র একজন যোগ্য ব্যক্তিকে, যার বছরের আনুমানিক মোট আয় করমুক্ত, তাকে টিডিএস কর্তন না করার জন্য অনুরোধ করার সুযোগ দেয়।