Durga Puja 2026 Live Updates

সরকারি কর্মীদের জন্য DA নিয়ে সিদ্ধান্ত! দিওয়ালির আগেই মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে পারে সরকার

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় বর্ধিত ডিএ (Dearness Allowance) কার্যকর অক্টোবর মাস থেকে। একধাক্কায় ২০% হারে ডিএ বৃদ্ধির অনুমোদন দিয়েছে সরকার। যার ফলে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা পৌঁছেছে ৩৮ শতাংশে। এদিকে ডিএ বাড়াতে চলেছে কেন্দ্রও। নিয়ম করেই বছরে দু’বার ডিএ বাড়ায় কেন্দ্র সরকার। মিডিয়া রিপোর্ট বলছে, দীপাবলির আগে ফের একবার মহার্ঘ ভাতায় বৃদ্ধি করতে পারে সরকার।

উৎসবের আবহে ৩ শতাংশ DA বৃদ্ধির সম্ভাবনা | Dearness Allowance

একাধিক মিডিয়া রিপোর্টে অনুযায়ী, সর্বোচ্চ তিন শতাংশ বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা। চলতি বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত শিল্প শ্রমিকদের জন্য ভোক্তা মূল্য সূচক (সিপিআই-৪)-এর তথ্যের উপর ভিত্তি করে জুলাই ২০২৬-এর ডিএ নির্ধারন করা হচ্ছে।

জুন ২০২৬-এর সিপিআই-৪ ১৫.১৯ এ পৌঁছেছিল। এই পরিসংখ্যানের উপর ভিত্তি করে, ডিএ ৬৩.৭৫ শতাংশ বাড়তে পারে। নিয়ম অনুযায়ী, সরকারি কর্মচারীদের ৩ শতাংশ ডিএ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ১ জুলাই ২০২৬ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা ৩ শতাংশ ডিএ বৃদ্ধি এনজয় করতে পারেন। উল্লেখ্য, বহুদিন ধরেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা এই ডিএ বৃদ্ধির অপেক্ষা করছেন।

সবকিছু ঠিক থাকলে জুলাই থেকে কেন্দ্রের কর্মীদের ডিএ বেড়ে ৬৩ শতাংশ হতে পারে। যদিও এই নিয়ে এখনও সরকারি আপডেট নেই। এই বৃদ্ধি কার্যকর হবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পরই। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৬০ শতাংশ মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীরা ৬০ শতাংশ মহার্ঘ ত্রাণ অর্থাৎ ডিআর পাচ্ছেন।

dearness allowance(208)

আরও পড়ুন: আন্তর্জাতিক মঞ্চে বড় সাফল্য বঙ্গের! বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় IIT খড়গপুর-যাদবপুরের দাপট

এর আগে জানুয়ারি মাসে সামান্যই বেড়েছিল ডিএ। জানুয়ারিতে ডিএ ২% বৃদ্ধি করা হয়েছিল। এবার সম্ভাব্য ৩% বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সপ্তম পে কমিশনের আওতায় থাকা সকল কর্মচারীর জন্য মোট ডিএ বৃদ্ধি কার্যকর হবে। আবার নতুন বছরে ২০২৭ সালের মাঝামাঝি সময়ে অষ্টম পে কমিশনের রিপোর্ট সামনে আসার কথা রয়েছে।