বাংলা হান্ট ডেস্ক: পুজোর মরশুমে সুখবর মধ্যবিত্তের জন্য। কারণ দেবীপক্ষের শুরুতে শেষে কমল সোনার দাম (Gold Price)। সোনার দাম কমায় যথারীতি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। পাশাপাশি যারা এই মুহূর্তে গহনা কেনার পরিকল্পনা করছেন তারাও আজ দেখে নিন কলকাতায় সোনার দাম কত রয়েছে।
দেবীপক্ষের শুরুতে জানুন আজকের গোল্ড রেট (Gold Price)
সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে।
সোমবার সকালে রাজধানী দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামের দাম ১,৫১,৫৬০ টাকায় নেমে আসে। ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রামের দাম ১,৩৮,৯৪০ টাকা। মুম্বই ও কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১,৫১,৪১০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১,৩৮,৭৯০ টাকায় লেনদেন হচ্ছে।

আরও পড়ুন: লাইফ সার্টিফিকেট জমা নিয়ে বিভ্রান্তি? আধার না থাকলে জেনে নিন উপায়
অন্যদিকে, কলকাতা, মুম্বই, চেন্নাই, হায়দরাবাদ, পুনে ও বেঙ্গালুরুতে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামের দাম ১,৩৮,৭৯০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ১,৫১,৪১০ টাকা।
সোনা কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস হলো এমন একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা। এছাড়াও যারা সঞ্চয়ের জন্য সোনা কিংবা সোনার বার কেনেন তারা বরাবরই ২৪ ক্যারেটের পাকা সোনা কেনেন (Gold Price)।














