Durga Puja 2026 Live Updates

পুজোর সময় নয়! অন্নপূর্ণা যোজনার অক্টোবরের টাকা কবে ঢুকবে জানুন

Published on:

Published on:

Annapurna Yojana October installment credit possibility before Durga Puja
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দেখতে দেখতে চলে এসেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। শরতের আকাশ, ঢাকের বাদ্যি জানান দিচ্ছে পুজো শুরু হতে আর বেশিদিন বাকি নেই। এর মাঝেই অনেকের চিন্তা, অক্টোবরে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা কবে ঢুকবে? এবার দ্বিতীয়াতেই সেই নিয়ে সামনে এল বড় আপডেট।

অন্নপূর্ণা যোজনার অক্টোবরের কিস্তি নিয়ে বড় আপডেট | (Annapurna Yojana)

সেপ্টেম্বর মাসে ১৭ তারিখ থেকে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠাতে শুরু করেছিল রাজ্য সরকার। সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনের পাশাপাশি রাজ্য জুড়ে অন্নপূর্ণা দিবস পালিত হয়েছে। সেই কারণে অনেকেই মনে করছেন, এই মাসেও হয়তো ১৭ তারিখ থেকে টাকা ঢুকতে পারে।

আরও পড়ুনঃ ‘হবে, হবে! প্রমিস, প্রমিস’, অভিষেকের গ্রেফতারি নিয়ে বড় ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী

যদিও মাথায় রাখতে হবে, আগামী ১৭ অক্টোবর থেকে পুজো শুরু হয়ে যাচ্ছে। ফলে সেই সময় টাকা পাঠানো হবে না বলেই আশা করা যায়। সেক্ষেত্রে প্রশ্ন, চলতি মাসে ঠিক কত তারিখ থেকে ৩ হাজার টাকা করে পাঠাতে শুরু করবে রাজ্য?

অক্টোবরের অন্নপূর্ণা যোজনার কিস্তি নিয়ে এখনও কোনও ঘোষণা করেনি রাজ্য সরকার। তবে একাধিক সূত্র মারফত জানা গিয়েছে, পুজোর আগেই যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে। সেক্ষেত্রে ১২ অক্টোবর থেকে আগামী ১৫ অক্টোবরের মধ্যে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নজর রাখুন। চেক করতে থাকুন টাকা ঢুকেছে কিনা।

annapurna yojana(117)

এদিকে অন্নপূর্ণা যোজনার অক্টোবরের কিস্তির আগে ব্যাপক ঝাড়াই বাছাই করছে রাজ্য সরকার। মূলত পাঁচটি কারণে উপভোক্তা তালিকা থেকে অনেক ‘অযোগ্য’ মহিলার নাম বাদ যেতে পারে বলে খবর। কেউ তথ্য গোপন করলে, মিথ্যা তথ্য দিলে, সরকারি চাকরিজীবী হলে, পেনশনভোগী হলে বা আয়কর দিলে অন্নপূর্ণা যোজনার সুবিধা বন্ধ হতে পারে বলে জানা গিয়েছে।