Durga Puja 2026 Live Updates

ঘন্টার পর ঘন্টা দাঁড়াতে হবে না লাইনে, ঘরে বসেই কাটুন মেট্রো টিকিট, কীভাবে?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : পুজো আসতে আর এক সপ্তাহও বাকি নেই। প্যান্ডেল হপিংয়ের প্ল্যান তৈরি অনেকেরই। উত্তর থেকে দক্ষিণ চষে বেড়ানোর জন্য অনেকেই পরিবহণ মাধ্যম হিসেবে মেট্রোকে (Kolkata Metro) বেছে নেন। কিন্তু পুজো মানেই রাস্তায় উপচে পড়া ভিড়। মেট্রোর টিকিট কাউন্টারে লম্বা লাইনে দাঁড়াতে কারই ভালো লাগে। উপরন্তু সময়ও নষ্ট হয় প্রচুর। তবে ডিজিটাল যুগে আর এত ঝামেলা পোহানোর প্রয়োজন পড়ে না। মেট্রো স্টেশনে ঘন্টার পর ঘন্টা লাইনে না দাঁড়িয়ে বাড়িতে বসেই কেটে নিতে পারবেন মেট্রোর টিকিট।

অনলাইনেই কাটা যাবে মেট্রোর (Kolkata Metro) টিকিট

স্মার্ট ফোনেই অনলাইনে কেটে নেওয়া যাবে মেট্রোর টিকিট। যাত্রীদের সুবিধার্থে রয়েছে ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপ। এই অ্যাপ ব্যবহার করেই যাত্রীরা দ্রুত কিউআর কোড ভিত্তিক ডিজিটাল টিকিট কাটতে পারবেন। এর ফলে আর স্টেশনে টিকিট কাউন্টারে ভিড় করতে হবে না যাত্রীদের। বিশেষ করে উৎসবের মরশুমে এই অ্যাপ খুবই কার্যকরী হয়ে ওঠে।

How to book Kolkata Metro ticket online

সব লাইনের টিকিট মিলবে: নিজের পাশাপাশি অন্যান্য বন্ধু ও পরিবারের সদস্যদের জন্যও অ্যাপ থেকেই কাটতে পারবেন টিকিট। এই অ্যাপে টিকার বুক করতে হলে হোমপেজে বুক টিকিট অপশনে গিয়ে যাত্রা শুরুর স্টেশন এবং গন্তব্য স্টেশন নির্বাচন করতে হবে। ব্লু হোক বা গ্রিন কিংবা অরেঞ্জ যেকোনো লাইনেরই (Kolkata Metro) টিকিট কাটা যাবে এই অ্যাপের মাধ্যমে। যাত্রীর সংখ্যাও উল্লেখ করতে হবে। এরপর পেমেন্ট করার পালা। একাধিক ডিজিটাল পেমেন্ট অপশন রয়েছে যা দিয়ে খুব সহজেই নিরাপদে পেমেন্ট করা যাবে। পেমেন্ট হতেই মোবাইল স্ক্রিনে একটি স্ক্যান যোগ্য কিউআর কোড ভেসে উঠবে। এটিই হল ডিজিটাল টিকিট।

আরও পড়ুন : ৭ দিন ধরে বাতিল মেমু-এক্সপ্রেস, রুট বদল একাধিক ট্রেনের, পুজোর মুখে ভোগান্তি যাত্রীদের

কীভাবে কাটবেন টিকিট: কলকাতা মেট্রো সব স্টেশনগুলিতেই অটোমেটিক ফেয়ার কালেকশন গেট বসিয়েছে। স্টেশনে ঢোকার পর টিকিট কাউন্টারে না গিয়ে সরাসরি এই গেটগুলির কাছে গিয়ে মোবাইল স্ক্রিনে থাকা কিউআর কোডটি গেটের নির্দিষ্ট স্ক্যানারে স্ক্যান করতে হবে। স্ক্যান সফল হলেই গেট স্বয়ংক্রিয় ভাবে খুলে যাবে।

আরও পড়ুন : নীল-সাদা সরিয়ে বসল গেরুয়া বোর্ড! নতুন আঙ্গিকে খুলছে তৃণমূল আমলে তৈরি বিশ্ববাংলা শিল্পী হাট

আমার কলকাতা মেট্রো অ্যাপটি থেকে স্মার্ট কার্ড রিচার্জ করা যাবে। উল্লেখ্য, মেট্রো কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী, অ্যাপ থেকে কাটা একটি ডিজিটাল টিকিটের মেয়াদ ১২ ঘন্টা পর্যন্ত বহাল থাকে। পুজোর সময় যাত্রীদের খুবই কাজে আসবে এই মেট্রো অ্যাপ।