Durga Puja 2026 Live Updates

দেবীপক্ষের শুরুতেই বড় সুখবর! নবম-দশম শিক্ষক নিয়োগের তালিকা প্রকাশ SSC-র, রইল লিঙ্ক

Published on:

Published on:

SSC Teacher Recruitment for 9th 10th Interview List Published
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অবশেষে পুজোর মুখেই রাজ্যের শিক্ষক নিয়োগ নিয়ে এল একটি দারুণ সুখবর। নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউয়ের (TET Interview) জন্য এবার বড় পদক্ষেপ নিল রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (SSC)। জানা যাচ্ছে, এদিন এসএসসি-র তরফে রাজ্যের শিক্ষক নিয়োগ সংক্রান্ত ইন্টারভিউ-এর প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে।

নবম দশম শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা প্রকাশ SSC-র

এই তালিকাটি মূলত ২০২৫ সালের দ্বিতীয় এসএলএসটি-র (নবম-দশম) নিয়োগ প্রক্রিয়ার তালিকা। সূত্রের খবর, সংশোধিত চূড়ান্ত শূন্যপদের ভিত্তিতেই এই তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। ১২ই অক্টোবর এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে ইন্টারভিউয়ের সম্ভাব্য সূচি জানার জন্য প্রার্থীদের কমিশনের ওয়েবসাইটেই নজর রাখতে হচ্ছে। পরবর্তীতে ওই ওয়েবসাইট থেকেই প্রার্থীরা তাঁদের নথিও যাচাই করে নিতে পারবেন।

বিস্তারিত তালিকা দেখার জন্য নজর রাখতে হবে westbengalssc.com এবং wbsschelpdesk.com এই দুটি ওয়েবসাইটে। পরবর্তীতে সংশোধিত তালিকা অনুযায়ী, নবম এবং দশম শ্রেণীতে সহকারী শিক্ষক পদে মোট শূন্যপদের সংখ্যা রয়েছে ২৩ হাজার ২০৯টি।

আরও পড়ুনঃ একটা সম্প্রদায়কে বাংলাদেশে পাঠাবে বলেছিল, আজ তৃণমূলকে কেউ ডাকছে না: শুভেন্দু অধিকারী

উল্লেখ্য, নবম এবং দশম শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মোট ২৩ হাজার ২০৯টি শূন্যপদের হিসাব প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। অন্যদিকে প্রকাশ্যে এসেছে দ্বিতীয় এসএলএসটি, ২০২৫-এর জন্য বিষয়, মাধ্যম, লিঙ্গ ও সংরক্ষণভিত্তিক সম্ভাব্য শূন্যপদের তালিকাও। তবে ২০২৫ সালের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে শূন্যপদের হিসাব দেওয়া হয়েছে সেক্ষেত্রেও বড়সড় সংশোধন আনা হয়েছে।

বাংলা মাধ্যমেই ১৯ হাজার ৯৪৮টি, হিন্দি মাধ্যমে ২ হাজার ২৪৯টি এবং উর্দু মাধ্যমে ৮৭৬টি শূন্যপদ রয়েছে। সূত্রের খবর বাংলা মাধ্যমে পুরুষ ও মহিলা প্রার্থীদের জন্য ১৪ হাজার ৮২৫টি শূন্যপদ রয়েছে। এছাড়াও শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য ৫ হাজার ১২৩টি শূন্যপদ বরাদ্দ করা হয়েছে।