বাংলা হান্ট ডেস্ক: পূজোর ছুটিতে আপনিও কি ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন। আরে এই ঘুরতে যাওয়ার কথা বললে সবার আগে আপনি যদি উত্তরবঙ্গের কথা বলেন তাহলে আজকে প্রতিবেদন আপনার জন্য। কারণ উত্তরবঙ্গে ডুয়ার্সের (Dooars) কাছে অবস্থিত এমন একটি জায়গার কথা আপনাদের সঙ্গে আছে শেয়ার করব যেখানে গেলে আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। এই জায়গাটির নাম হল তুরিবাড়ি। এখানে আসলে পরে আপনি শহরের কোলাহল একনিমেষে ভুলে যাবেন।
পুজোর ছুটিতে অফবিট ঠিকানা তুরিবাড়ি (Dooars)
ডুয়ার্সের (Dooars) চেনা পর্যটন কেন্দ্র গুলি এরিয়া আপনি যদি পুজোর ছুটিতে যাননি পিছনে প্রকৃতির মাঝে দুদিন সময় কাটাতে। তাহলে এই জায়গাটি একেবারে আদর্শ স্থান। বর্ষার কোলে শিলিগুড়ি বা শিলিগুড়ির অদূরে সেবক এর কাছে প্রবাহিত ঘেলু খোলা নদীর তীরে অবস্থিত এই ছোট্ট পাহাড়ি জনোগ্রামে এখনো অনেক পর্যটকদের কাছে অজানা একটি জায়গা।
এখানে আসলে পরে আপনি প্রকৃতি ও নির্জনতাকে উপভোগ করতে পারবেন। পাশাপাশি পারবেন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে। তাছাড়াও ভুলে যাবেন শহরের কংক্রিটের কোলাহলকে।

আরও পড়ুন: কম্বলের বদলে ফ্লোরাল কমফোর্টার, রাজধানী এক্সপ্রেসের ফার্স্ট এসি-তে নতুন উদ্যোগ
কীভাবে যাবেন ও কোথায় থাকবেন?
এখানে আসার জন্য আপনাকে সবার প্রথমে নিউ জলপাইগুড়িতে নামতে হবে। তারপর সেখান থেকে গাড়ি ভাড়া করে নিয়ে ৪২ থেকে ৪৫ কিমি পথ অতিক্রম করতে হবে। এনজিপি থেকে সরাসরি আপনি রিজার্ভকারী ভাড়া করে দেড় ঘণ্টার মধ্যে পৌঁছিয়ে যেতে পারেন এখানে। তাছাড়া যেতে পারেন আকাশপথে। এর জন্য আপনাকে বাগডোগরা নেমে সেখান থেকে গাড়ি ভাড়া করে যেতে হবে।
পাশাপাশি থাকার জন্য এখানে বিলাসবহুল হোটেল নেই। রয়েছে স্থানীয় নেপালি ও ডুয়ার্সের বাসিন্দাদের দ্বারা পরিচালিত কয়েকটি হোমস্টে। এইখানে এই হোমসটার গুলিতে আপনি নেপালি থেকে শুরু করে বাঙালি সব ধরনের খাবার খেতে পারবেন (Dooars)।














