বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পর থেকেই নারী নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হয়েছে। উৎসবের মরশুমে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কড়া বার্তা দিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। তিনি স্পষ্ট জানিয়েছেন, কোনও পুজো (Durga Puja 2026) মণ্ডপে মহিলাদের উদ্দেশ্য করে কটুক্তি বা হেনস্থার অভিযোগকে একেবারেই হালকা করে দেখা যাবে না।
নারী নিরাপত্তায় কড়া নির্দেশ পরিবহণমন্ত্রীর | (Arjun Singh)
সোমবার ব্যারাকপুরের সুকান্ত সদনে একটি প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছিলেন রাজ্যের শ্রম ও পরিবহণমন্ত্রী। সেখানেই পুজো নিয়ে বেশ কিছু বার্তা দেন তিনি। পুলিশের উদ্দেশে নির্দেশও দিয়েছেন মন্ত্রী।
আরও পড়ুনঃ আধার কার্ডে বাদ পড়বে বাবা, স্বামীর নাম? UIDAI-এর নতুন নিয়ম জানুন
পুজোর আবহে শিল্পাঞ্চলে নিরাপত্তার বিশেষ পরিকল্পনা নিয়েছে পুলিশ। গতকালের বৈঠকে অর্জুন বলেন, বড় পুজো মণ্ডপগুলিতে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। মহিলাদের সুরক্ষায় থাকবে দুর্গাবাহিনী। পাশাপাশি মহালয়ার পর থেকে ডিজের দাপট নিয়েও সতর্ক করেন তিনি। শব্দবিধি ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী।
এছাড়া পুলিশ কমিশনার অমিত কুমার সিং বলেন, সম্পূর্ণ কমিশনারেটের ২৩টি থানা অঞ্চলে প্রায় ৩ হাজার পুজোকে অনুমতি দেওয়া হয়েছে। নিরাপত্তার পাশাপাশি দর্শনার্থীদের ভিড় সামলানোর জন্য পুজো উদ্যোক্তাদের পর্যাপ্ত পরিমাণ স্বেচ্ছাসেবক রাখতে বলা হয়েছে। হালিশহর ও কাঁচরাপাড়ার বড় পুজোগুলির ব্যবস্থাও সরেজমিনে দেখেছেন পুলিশ কমিশনার।

গতকাল সুকান্ত সদনে আয়োজিত অনুষ্ঠানে ১১০০টি পুজো কমিটিকে সরকারি অনুদানের চেক দেওয়া হয়। বাকিদের চেক পৌঁছে দেবে স্থানীয় থানা। এই অনুষ্ঠানে মন্ত্রী কল্যাণ চক্রবর্তী, ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচি ও পানিহাটির বিধায়ক রত্না দেবনাথও উপস্থিত ছিলেন।
এই প্রশাসনিক বৈঠক থেকে পুজো নিয়েও বড় বার্তা দিয়েছেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। নারী নিরাপত্তা সহ সার্বিক সুরক্ষা নিয়ে পুলিশকেও বেশ কিছু নির্দেশ দিয়েছেন তিনি। উৎসবের মরশুমেও নারী নিরাপত্তা নিয়ে যে সতর্ক রাজ্য সরকার, তা তাঁর বার্তাতেই পরিষ্কার।














