বাংলা হান্ট ডেস্কঃ আজ তৃতীয়া। তবে এখনও অক্টোবর মাসের অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে কোনো আপডেট না আসায় চর্চা বাড়ছে। পুজোর মাসে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ৩০০০ টাকা ঠিক কবে ঢুকবে সেই নিয়ে চিন্তায় মহিলারা। পুজোর আগে টাকা আদেও ঢুকবে কীনা সেই নিয়ে অনেকেই দুঃশ্চিন্তায়। আবার অক্টোবরে কী টাকাই দেওয়া হবে না? সেই প্রশ্নও তুলছেন অনেকে।
পুজোর মাসে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট | Annapurna Yojana
সেপ্টেম্বরে প্রায় ১ কোটি ৫৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনার তিনহাজার টাকা। সেপ্টেম্বরের ১৭ তারিখ থেকে বাংলার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা যোজনা’র ৩০০০ টাকা করে ক্রেডিট হতে শুরু করে। এবারে ১৭ তারিখ পড়েছে ষষ্ঠী। এদিকে দেখা গিয়েছে প্রায় প্রতি মাসেই ১৫ তারিখের পর অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকা শুরু হয়েছে।
সূত্র মারফত খবর, পুজোর আগেই ঢুকতে পারে অন্নপূর্ণা যোজনার টাকা। যদিও এই নিয়ে এখনও কোনও সরকারি আপডেট সামনে আসেনি। গত মাসে এই প্রকল্পের আওতায় প্রায় ১ কোটি ৫৮ লক্ষ মহিলা টাকা পেয়েছেন। তবে চলতি মাসে বহু উপভোক্তা বাদ পড়তে চলেছেন। কারণ সরকারি নির্দেশ দেওয়া হয়েছে, একসঙ্গে অন্নপূর্ণা যোজনা ও বিধবা ভাতা নেওয়া যাবে না। যারা দুটি ভাতা পাচ্ছেন, তাদের অনেকের একটি ভাতা থেকে নাম বাদ গিয়েছে নিয়ম মতো।
আবার অন্নপূর্ণা যোজনা প্রকল্পের আওতায় নতুন করে শুরু হয়েছে ভেরিফিকেশন। তাই আগে ভেরিফিকেশন হলেও এবারের ভেরিফিকেশনে অনেকে বাদ যেতে পারেন বলে মনে করা হচ্ছে। তাই সবমিলিয়ে চলতি মাসে উপভোক্তা সংখ্যা কমতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: রেশন কার্ড সংক্রান্ত সমস্যায় বড় সুবিধা, হোয়াটসঅ্যাপ ও অ্যাপের মাধ্যমে অভিযোগ জানান সহজেই
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছেন, সকল যোগ্য আবেদনকারী এই প্রকল্পের সুবিধা পাবেন। অযোগ্যরা সকলে বাদ যাবেন। পাশাপাশি তিনি জানিয়েছিলেন, প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহেই অন্নপূর্ণা যোজনার টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। তাই মনে করা হচ্ছে, পুজোর মাসে ১১ থেকে ১৭ তারিখের মধ্যে টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে।














