বাংলা হান্ট ডেস্কঃ পুজোর আবহে দুর্গাপুর-আসানসোলবাসীকে রাজ্য সরকারের উপহার। তিনটি রুটে চালু হল পাঁচটি নতুন অত্যাধুনিক সরকারি বাস (Government Bus)। মঙ্গলবার দুর্গাপুরের সিটি সেন্টার বাস টার্মিনাসে বাসগুলির (Bus Service) উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্ব ও দুর্গাপুর পশ্চিমের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ম্যানেজিং ডিরেক্টর প্রণব ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা।
কোন কোন রুটে চলবে ৫টি নতুন বাস? | (Bus Service)
ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রামের তথা NCAP-এর অধীন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আর্থিক সহায়তায় পরিবেশবান্ধব বাসগুলি কেনা হয়েছে। প্রত্যেকটি বাসের আনুমানিক দাম ১ কোটি ১৯ লক্ষ টাকা। বৈদ্যুতিক বাসের চার্জিং পরিকাঠামো নির্মাণের জন্য আসানসোলে একটি নতুন ইভি চার্জিং স্টেশনও চালু করা হয়েছে।
আরও পড়ুনঃ ভারতবিরোধী শক্তির বিনাশ হোক! পুজোয় মা দুর্গার কাছে প্রার্থনা অগ্নিমিত্রার
এখন প্রশ্ন হল, এই পাঁচটি বাস কোন কোন রুটে চলবে? নতুন বাসগুলির মধ্যে দু’টি বাস দুর্গাপুরের বেনাচিতি থেকে চন্ডিদাস বাজার ও ভগৎ সিং মোড় হয়ে বর্ধমান রুটে চলবে। আর দু’টি বাস দুর্গাপুর থেকে বার্নপুর হয়ে আসানসোল রুটে চলবে। একটি বাস দুর্গাপুর শহরের অভ্যন্তরীণ পরিবহণ ব্যবস্থায় যুক্ত হবে।
এই পাঁচটি নতুন বাসের মাধ্যমে একদিকে যেমন পরিবেশবান্ধব গণপরিবহণের প্রসারের দিকে নজর দেওয়া হয়েছে। তেমনই বিশেষভাবে সক্ষম যাত্রীরাও যাতে সহজে যাতায়াত করতে পারেন, সেদিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

রাজ্যে পালাবদলের পর থেকেই বাস পরিষেবার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছে নতুন রাজ্য সরকার। একাধিক বন্ধ হয়ে যাওয়া রুট চালুর পাশাপাশি বহু নতুন বাস রুট শুরু হয়েছে। পাশাপাশি সরকারি বাসের সংখ্যাও বাড়ানো হয়েছে। এবার দুর্গাপুর ও আসানসোলের বাস পরিষেবায় পাঁচটি অত্যাধুনিক বৈদ্যুতিক বাস যুক্ত হল। এতে যে সাধারণ মানুষের ব্যাপক সুবিধা হবে তা আর বলার অপেক্ষা রাখে না।














