Durga Puja 2026 Live Updates

সরকারি হাসপাতালে এবার আরও সস্তায় ওষুধ! কলকাতা-সহ ১৬টি হাসপাতালে বড় উদ্যোগ

Published on:

Published on:

Jan Aushadhi Kendra Affordable Medicines at 16 Government Hospitals in Bengal
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে অনেক রোগীকেই ওষুধ কেনার জন্য টাকা খরচ করতে হয়। সেই খরচ কিছুটা কমাতে রাজ্যের ১৬টি সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজে জনঔষধি কেন্দ্র (Jan Aushadhi Kendra) চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই কেন্দ্রগুলি থেকে কম দামে ভালো মানের জেনেরিক ওষুধ কিনতে পারবেন সাধারণ মানুষ। প্রথম পর্যায়ে কলকাতার ১১টি হাসপাতাল-সহ রাজ্যের বিভিন্ন জেলার মোট ১৬টি হাসপাতালে এই পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে।

Jan Aushadhi Kendra : কোন কোন হাসপাতালে মিলবে এই সুবিধা?

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এই কেন্দ্রগুলি (Jan Aushadhi Kendra) চালানোর জন্য বেসরকারি সংস্থার সাহায্য নেওয়া হবে। এই ব্যবস্থাকে বলা হয় পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেল। কেন্দ্রগুলি চালু করা, পরিষেবা দেওয়া এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে বেসরকারি সংস্থা। ইতিমধ্যেই এই কাজের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে।

কলকাতার যে ১১টি হাসপাতালে জনঔষধি কেন্দ্র (Jan Aushadhi Kendra) চালু হবে, সেগুলি হল এনআরএস মেডিক্যাল কলেজ, কলকাতা মেডিক্যাল কলেজ, আইডি হাসপাতাল, চিত্তরঞ্জন সেবা সদন, লেডি ডাফরিন ভিক্টোরিয়া হাসপাতাল, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল, কলকাতা পুলিশ হাসপাতাল, এসএসকেএম, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ এবং ড. আর আহমেদ ডেন্টাল কলেজ।

এছাড়াও রাজ্যের আরও পাঁচটি হাসপাতালে এই কেন্দ্র (Jan Aushadhi Kendra) চালু করা হবে। সেগুলি হল নদিয়ার কল্যাণীর গান্ধী মেমোরিয়াল হাসপাতাল, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ, উত্তর ২৪ পরগনার সাগর দত্ত হাসপাতাল, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর মেডিক্যাল কলেজ এবং হাওড়ার উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল।

নবান্ন সূত্রে খবর, প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্র (Jan Aushadhi Kendra)প্রকল্পটি কেন্দ্রীয় সরকার চালু করেছিল সাধারণ মানুষকে কম দামে ভালো মানের জেনেরিক ওষুধ দেওয়ার জন্য। তবে আগের সরকার এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য কেন্দ্রের সঙ্গে কোনও উদ্যোগ নেয়নি বলে দাবি করা হয়েছে।

বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনের শীর্ষ আধিকারিকদের কেন্দ্রীয় প্রকল্পগুলির (Jan Aushadhi Kendra) সুবিধা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই মতো রাজ্যের স্বাস্থ্য দপ্তর এই পরিকল্পনা তৈরি করেছে।

government will provide 2 lakh to open Jan Aushadhi Centre

আরও পড়ুনঃ কলকাতার রঙিন রাস্তা নিয়ে প্রশ্ন, টাকার উৎস জানালেন অগ্নিমিত্রা পাল

স্বাস্থ্য দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, যে বেসরকারি সংস্থাগুলি নির্দিষ্ট মান পূরণ করতে পারবে, তাদের বেছে নিতে টেন্ডার প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর হাসপাতালগুলিতে এই কেন্দ্রগুলি (Jan Aushadhi Kendra) চালু করা হবে। এর ফলে রোগীরা সরকারি হাসপাতাল থেকেই কম দামে ওষুধ কেনার সুযোগ পাবেন।